ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মেটা

সংগৃহীত ছবি

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা তাদের ব্যয় কমানো এবং ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবে আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসে প্রায় ১০ শতাংশ কর্মী বা আনুমানিক ৮ হাজার জনকে চাকরি থেকে বাদ দেওয়া হতে পারে।

শনিবার (১৮ এপ্রিল) এনডিটিভি ও রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ছাঁটাই প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হতে পারে আগামী ২০ মে থেকে। তবে বছরের শেষার্ধে আরও কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনাও রয়েছে, যদিও দ্বিতীয় ধাপের সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করছেন। কোম্পানির কাঠামোকে আরও দক্ষ ও এআই-নির্ভর করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে অ্যামাজন এবং ফিনটেক প্রতিষ্ঠান ব্লকও বড় আকারে কর্মী ছাঁটাই করেছে। প্রযুক্তি খাতে এআই ব্যবহারের প্রসারের কারণে অনেক প্রচলিত চাকরির প্রয়োজনীয়তা কমে যাচ্ছে বলে বিশ্লেষকদের মত।

প্রযুক্তি খাত পর্যবেক্ষণকারী সংস্থা ‘লেঅফ.এওয়াইআই’ জানায়, ২০২৬ সালের শুরু থেকেই বিশ্বজুড়ে ৭৩ হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছেন।

বর্তমানে মেটার ক্যালিফোর্নিয়ার মেনলো পার্ক সদর দপ্তরে প্রায় ৭৯ হাজার কর্মী কাজ করছেন। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ‘রিয়েলিটি ল্যাবস’ বিভাগ পুনর্গঠন করে ‘অ্যাপ্লায়েড এআই’ নামে নতুন ইউনিট চালু করেছে, যা স্বয়ংক্রিয় কোড লেখা ও জটিল কাজ সম্পাদনে সক্ষম এআই এজেন্ট তৈরিতে কাজ করছে।

মেটার অভ্যন্তরীণ কৌশল অনুযায়ী, ব্যবস্থাপনা স্তর কমিয়ে কোম্পানিকে আরও দক্ষ ও খরচ-সাশ্রয়ী করার নীতিকে তারা ‘ইয়ার অব ইফিশিয়েন্সি’ হিসেবে অনুসরণ করছে। যদিও এই ছাঁটাই নিয়ে এখনো প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেওয়া হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডির পরামর্শ স্পিকারের

1

ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

2

ঢাকায় বৃষ্টি নেই, তাপমাত্রা অপরিবর্তিত

3

মেসির জোড়া গোলে মায়ামির জয়

4

কেনের জোড়া গোলে উড়ন্ত সূচনা ইংল্যান্ডের

5

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

6

উৎপাদনে ফিরছে ডিএপি সার কারখানা

7

ভুয়া ও জাল সনদে অভিযুক্ত ৬৩ শিক্ষককে মাউশির নোটিশ

8

ইনস্টাগ্রাম পোস্টে ‘ সর্বকালের সেরা’ বিতর্কের ইতি টানলেন মে

9

সবার ভালোবাসায় মনে হচ্ছে, আমার জন্ম সার্থক : চৈতী

10

আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে

11

আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্সে-সামনে কোন দলের কী খেলা

12

আমিরাত উপকূলে তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা

13

ফাইনালের টিকিট পেতে ব্রাজিলকে হারাতে হবে দুই বিশ্বচ্যাম্পিয়ন

14

ভেনিজুয়েলার গবেষণা কেন্দ্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নি

15

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন, জেনে নিন

16

ইরানে প্রবেশ করা উচিত হয়নি, স্বীকার করলেন ট্রাম্প

17

সখীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

18

নড়াইলে তীব্র গরমে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

19

শেনজেন ভিসাধারীদের জন্য নতুন সতর্কতা

20