অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এই পরাজয় গৌরবের: কেপ ভার্দে কোচ

ছবি: সংগৃহীত




অতিরিক্ত সময়ের খেলায় কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা শেষ ষোলো নিশ্চিত করেছে বটে। কিন্তু সবকিছু ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে কেপ ভার্দের পারফরম্যান্স। আফ্রিকার দেশটির লড়াকু মানসিকতা পুরো বিশ্বের নজর কাড়ার পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে। কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিতোও দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন।

শনিনার ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অনুষ্ঠিত ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে কেপ ভার্দে। আর্জেন্টাইন রক্ষণভাগকে একের পর এক চাপে ফেলে আফ্রিকার দলটি। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে কপাল পোড়ে তাদের। সেই গোলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে তারা। কিন্তু কেপ ভার্দে কোচ মনে করেন, এমন পরাজয়ের সঙ্গেও গৌরব মিশে থাকে।

কেপ ভার্দে কোচ বলেন, ‘বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা, ম্যাচে দুইবার সমতায় ফেরা এবং ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া আমাদের দেশের জন্য সম্মানের। সবচেয়ে বড় কথা, এটা গৌরবের পরাজয়। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত।’

শিষ্যদের পারফরম্যান্সে প্রশংসা করে তিনি বলেন, ‘একটি দুর্দান্ত দলের বিপক্ষে পুরো ১২০ মিনিট ধরে ম্যাচে টিকে থাকাটা কেপ ভার্দের জন্য অত্যন্ত গর্বের। আমার মনে হয় না অন্য কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে দুটি গোল করে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পারত। আমি আমার দল এবং পুরো কোচিং স্টাফকে নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে আমাদের চরিত্র ও লড়াইয়ের মানসিকতা আমাদের দেশের মর্যাদা বাড়িয়েছে। এটাই বিশ্বের কাছে আমাদের পরিচয়কে আরও শক্তিশালী করেছে।’

খেলোয়াড়দের প্রশংসার পাশাপাশি পরাজয়ের কষ্টকেও আড়াল করেননি কেপ ভার্দে কোচ। একইসঙ্গে দিলেন বড় দল হিসেবে গড়ে ওঠার বার্তা। ‘বুবিস্তা’ নামে পরিচিত কেপ ভার্দের এই প্রধান কোচ বলেন, ‘ড্রেসিং রুমের পরিবেশটা বিষাদের। আমরা অবশ্যই দুঃখিত, কারণ আমরা প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি। আমরা জয়ের খুব কাছাকাছি চলে এসেছিলাম। তবে দুঃখ থাকা সত্ত্বেও খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছিল, তারা কাঁদছিল। এটা বেড়ে ওঠারই একটা অংশ। এটাই আমাদের উন্নতি করতে সাহায্য করবে।’

কেপ ভার্দে বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছিল। নকআউটে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলার আগে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে স্পেন ও উরুগুয়ের মতো শিরোপাজয়ী দলের বিপক্ষে ড্র করে চমক দেখায় তারা। এরপর সৌদি আরবের বিপক্ষেও ড্র করে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছিল নবাগত দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি তারকা হুসেন

1

সত্যিই কি ভিটামিন সি সর্দি সারায়

2

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

3

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকে

4

তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ সংকট চরমে

5

নেইমারকে সম্মান জানাতে বিশেষ ম্যাচ আয়োজন করছে ব্রাজিল

6

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৪

7

চিলিতে রাজকীয় অভ্যর্থনা পেলেন কেপ ভার্দের ‘বিশ্বকাপ নায়ক’ ভো

8

ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করলো ইংল্যান্ড

9

অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা

10

২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সি নম্বর ঘোষণা

11

ব্রাজিল-হাইতি ম্যাচে কে জিতবে? জানালো হাঙর

12

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

13

শুধু ইরানের নয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সব মুসলমানের শত্রু: খাম

14

অর্থনীতির সব সূচকই চাপে: মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান

15

শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে ইরানের নতুন অস্ত্র হুমকি

16

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী, ১২ বছর পর জীবিত শনাক্ত সেই

17

বিশ্ব ধরিত্রী দিবস আজ

18

এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

19

অন্ধকার সুড়ঙ্গে ৯ দিন, শুধু পাথরের চুইয়ে পড়া পানি খেয়ে বেঁচ

20