অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

কৃত্রিম বৃষ্টি নামিয়ে মরুভূমিকে সবুজ করবে সৌদি আরব

ছবি: সংগৃহীত

সৌদি আরব এবার কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করে নতুন পানির উৎস ও বনাঞ্চল গড়ে তুলতে চায়।

প্রথম ধাপে রিয়াদ, কাসিম, হাইল, মক্কা, আল বাহা ও আসির অঞ্চলে এই কার্যক্রম শুরু হয়েছে। পরে ধীরে ধীরে পুরো রাজ্যেই এ প্রকল্প সম্প্রসারণ করা হবে। এর লক্ষ্য হলো- বৃষ্টিপাত বৃদ্ধি, মরুকরণ রোধ, খরা মোকাবিলা এবং প্রাকৃতিক পরিবেশ পুনর্গঠন।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষায়িত বিমান দিয়ে পরিবেশবান্ধব উপাদান মেঘে ছড়িয়ে কৃত্রিম বৃষ্টি নামানো হচ্ছে। এতে মেঘের ভেতরের প্রাকৃতিক প্রক্রিয়ায় পরিবর্তন এনে বৃষ্টিপাত দ্রুত ও কার্যকরভাবে সম্ভব হচ্ছে।

এই কর্মসূচি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ঘোষিত ভিশন ২০৩০-এর অংশ। গত বছর থেকেই দেশটি নিজস্ব প্রযুক্তি, উড়োজাহাজ ও জনবল দিয়ে প্রকল্পটি সম্পূর্ণ জাতীয় সক্ষমতায় বাস্তবায়ন শুরু করেছে।

ক্লাউড সিডিং কর্মসূচির নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আইমান আল বার জানান, সৌদিতে ক্লাউড সিডিং প্রথম পরীক্ষামূলক প্রয়োগ হয়েছিল ১৯৮৬ সালে। পরে ২০০৪ সালে আসির এবং ২০০৬ সালে মধ্যাঞ্চলে গবেষণা চালানো হয়। তবে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির সূচনা হয় ২০২২ সালে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৭৫২টি ফ্লাইটে ১,৮৭৯ ঘণ্টা কার্যক্রম পরিচালিত হয়েছে। পাশাপাশি গবেষণার জন্য ৫১টি বিশেষ ফ্লাইট সম্পন্ন হয়েছে। সর্বশেষ অভিযানটি পরিচালিত হয় চলতি আগস্টে রামাহ গভর্নরেটে, যেখানে এক ঘণ্টা ২০ মিনিটের উড্ডয়নে মেঘে পানির পরিমাণ বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি

1

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় দর

2

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী ১০৭ মুসলিম প্রার্থী

3

বিশ্বকাপের দুই ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্

4

আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কে

5

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই ; আব্বাস আরাগচি

6

ব্রাজিল ম্যাচের আগে মিয়ামিতে স্কটিশ সমর্থকদের উৎসব

7

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

8

আড়াই লাখ ডলার অনুদান দিয়ে ভেনেজুয়েলার পাশে নেইমার

9

৭ নভেম্বর ফের সরকারি ছুটি

10

ঈদ ও গ্রীষ্মকালীন লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

11

হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

12

বোমা তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের হুঁশিয়ারি ইরানের

13

রোনালদোকে নিয়ে সাবধানী স্পেন কোচ

14

ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

15

মেসিকে কখনও রাগানো যাবে না

16

রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

17

নির্যাতনের অভিযোগে ভেনিজুয়েলায় কারাগারের নিয়ন্ত্রণ নিলো বন্দ

18

মার্কিন ভিসা অধিকার নয়, সুযোগ’

19

কারা জিতবে বিশ্বকাপ শিরোপা, জানাল সুপারকম্পিউটার

20