ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্ত হত্যাকাণ্ড আর মেনে নেবে না সরকার

ফাইল ছবি

হুমায়ুন কবির বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। অতীতে যেভাবে সীমান্তে প্রাণহানির ঘটনা ঘটেছে, এখন সেই পরিস্থিতি আর বসে বসে দেখবে না সরকার।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা ও নাগরিকদের জীবন রক্ষায় সরকার আগের তুলনায় আরও কঠোর অবস্থানে রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। তিনি মন্তব্য করেন, কাঁটাতারের বেড়া দিয়ে চাপ সৃষ্টি করার মানসিকতা এখন কার্যকর হবে না।

তিনি আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বক্তব্য বা নির্বাচনী সময়ের মন্তব্যকে সবসময় চূড়ান্ত নীতি হিসেবে দেখা উচিত নয়। পশ্চিমবঙ্গের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের অবস্থান ও নীতিতে পরিবর্তন আসতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিস্তা ব্যারেজ ও তিস্তা চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, চীনের এক্সিম ব্যাংক তিস্তা প্রকল্পে অর্থায়নের আগ্রহ দেখিয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী আসন্ন চীন সফরে যাবেন বলেও জানান তিনি।

হুমায়ুন কবিরের মতে, ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে ভবিষ্যতে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা আরও সহজ হতে পারে।

এছাড়া তিনি বলেন, ভারত বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশবিরোধী কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে অ্যালুমিনিয়াম বোঝাই ট্রাক ডাকাতি

1

ছাগলকাণ্ডে আলোচিত ইমরানের জামিন স্থগিত চেয়ে আবেদন

2

ট্রাইবেকারের প্রস্তুতি নিয়েই মাঠে নামছে ব্রাজিল

3

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন

4

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশের বিদায়

5

৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

6

২০২৬ বিশ্বকাপে খেলছেন মেসি, নিশ্চিত করলেন কোচ আয়ালা

7

হ্যাটট্রিকে ক্লোসার রেকর্ড ছুঁলেন মেসি

8

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

9

ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিলে গেল সেই বাজপাখির ভবিষ্যদ্বাণী

10

এক বছরের মহাকাশ মিশনে নভোচারী পাঠাল চীন

11

সত্যিই কি বিয়ের পর ওজন বাড়ে? জেনে নিন

12

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

13

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

14

ভেনেজুয়েলা ভূমিকম্পে ১ লাখ মৃত্যুর আশঙ্কা ইউএসজিএসের

15

সেপ্টেম্বরের ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার

16

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

17

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপ ব্যর্থ হবে

18

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা

19

আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না : মাশরাফি

20