অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

ছবি: সংগৃহীত



জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার  মো. মনিরুল ইসলাম এবং তার স্ত্রী জাকিয়া পারভীনের পৃথক সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। আজ শুক্রবার সংস্থার জনসংযোগ অধিদপ্তর সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দুদক জানায়, অনুসন্ধানে মনিরুল ইসলামের নামে ১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং ৪০ লাখ ৭৮ হাজার টাকার পারিবারিক ব্যয় পাওয়া গেছে। তার বৈধ আয় ২ কোটি ৩১ লাখ ৯১ হাজার টাকা হিসাব করা হলেও ৫ লাখ ৭৯ হাজার টাকার বেশি আয়ের অসংগতি বা অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে।

তার স্ত্রী জাকিয়া পারভীনের নামে ৩৮ লাখ ৮ হাজার টাকার সম্পদ ও ৭ লাখ ১৭ হাজার টাকার ব্যয় পাওয়া গেছে।

তার গ্রহণযোগ্য আয় মাত্র ১২ লাখ ৪০ হাজার টাকা হওয়ায় ব্যয় ও সম্পদের সঙ্গে আয়ের ব্যবধান বা অসংগতি পাওয়া গেছে প্রায় ৩২ লাখ ৮৬ হাজার টাকা।

দুদক সূত্রে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের ভিত্তি পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারার বিধান অনুযায়ী তাদের দুজনকেই নিজ নিজ স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের পূর্ণাঙ্গ বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ সুদানে চরম খাদ্য সংকট, ৮০ লাখ মানুষ ঝুঁকিতে

1

সোশ্যাল মিডিয়া যেভাবে স্পেনে অভিবাসী সংকট তৈরি করল

2

‘মহানগর ২’ ছাড়ার কারণ জানালেন ইমরান

3

মেসির গোলে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার দাপুটে জয়

4

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে যা যা থাকছে

5

কবে অবসর নেবেন রোনালদো, জানালেন নিজেই

6

ডিপিএলে ক্রিকেটারদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার দেবে বিসিবি:

7

মহাকাশ প্রযুক্তিতে নতুন অর্জন পাকিস্তানের

8

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে শেষ মুহূর্তে পরিবর্তন

9

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ২০২৬

10

আগুন ভেদ করে প্রত্যাবর্তন

11

পশ্চিমবঙ্গে বিজয় মিছিল নিষিদ্ধ: নির্বাচন কমিশনের জরুরি নির্দ

12

টাকা-ক্ষমতার কাছে ন্যায়বিচার অসহায়: তামিমার সাবেক স্বামী

13

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে যেভাবে দেখবেন

14

বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন হ্যারি কেইন

15

দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে হচ্ছে:

16

ইরানের হামলাকে ‘তুচ্ছ’ বললেন ট্রাম্প

17

শেষের নাটকীয়তায় বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন

18

ইতিহাস গড়া আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির ‘ফুলস্টপ’

19

ইন্টারনেট ছাড়াই চলবে এআই অ্যাপ কসমো

20