অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মক্কা-মদিনায় হুতিদের হামলার তীব্র নিন্দা ওআইসির

ছবি: সংগৃহীত



মক্কা ও মদিনায় হুতিদের হামলার নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) জেদ্দা থেকে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
একই সঙ্গে সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে ওআইসি।

বিবৃতিতে বলা হয়, ৫৭টি মুসলিম দেশের এই সংস্থা পবিত্র স্থান, মসজিদ ও সাধারণ মানুষের স্থাপনায় হুতিদের হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে। এসব হামলা ইসলামী মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের বিরোধী বলেও জানিয়েছে ওআইসি। সংস্থাটি এসব হামলাকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে সৌদির পাশে থাকার ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা নষ্ট করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, ড্রোনটি মক্কার নির্ধারিত সীমার আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

বিবৃতিতে ওআইসি বলেছে, হুতিগোষ্ঠীর চালানো এসব ‘জঘন্য হামলার’ উদ্দেশ্য ছিল বেসামরিক মানুষকে আতঙ্কিত করা, পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা ক্ষুণ্ন করা এবং বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত করা।

ওআইসি আরো বলেছে, পবিত্র স্থান, মসজিদ ও বেসামরিক স্থাপনায় হামলা ‘সন্ত্রাসবাদ’ এবং এটি ইসলামের মূল্যবোধ, আন্তর্জাতিক রীতি ও আইনের পরিপন্থী।

বিবৃতিতে আরো বলা হয়, পবিত্র স্থানগুলোর মর্যাদা নষ্ট করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এমন ঘটনা বন্ধ করা দরকার বলেও জানিয়েছে ওআইসি। সৌদি আরবের প্রতি পূর্ণ সমর্থন, পবিত্র স্থান ও সাধারণ মানুষের নিরাপত্তা এবং সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সরকারের নেওয়া পদক্ষেপের প্রতিও সমর্থন জানিয়েছে সংস্থাটি।

এর আগে মক্কার কাছে ইয়েমেনের হুতিগোষ্ঠীর ছোড়া একটি ড্রোন ধ্বংস করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী।

সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ড্রোনটি নিষিদ্ধ আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়। মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা বলেও দাবি করেছে জোট।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করে। ড্রোনটি নিষিদ্ধ আকাশসীমায় ঢোকার আগেই ভূপাতিত করা হয়। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণে পড়ে। আল-মালিকি বলেন, মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

তিনি বলেন, দুই পবিত্র মসজিদ ও সেখানে আসা মুসল্লিদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে জোট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

এ ছাড়া সৌদি আরবের প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে ওআইসি। একই সঙ্গে পবিত্র স্থান ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সৌদি সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রতিও সমর্থন জানিয়েছে সংস্থাটি। এর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতিগোষ্ঠীর ছোড়া একটি ড্রোন ভূপাতিত করে সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়। হুতিদের পক্ষ থেকে মক্কাকে লক্ষ্য করে এটি দ্বিতীয় হামলার চেষ্টা বলেও দাবি করেছে জোট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

1

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসির কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন

2

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি

3

রাম চরণের ‘পেদ্দি’ মুক্তি পাচ্ছে ৪ জুন

4

ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা

5

হরমুজ প্রণালীতে ইরানের ‘স্মার্ট কন্ট্রোল’ জোন ঘোষণা

6

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যো

7

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে: স্বে

8

মাত্র ১৩ মিনিটে উড়তে থাকা মিসরকে মাটিতে নামালেন আর্জেন্টিনা

9

নেপালে আরও দুইটি বন্যার শঙ্কা

10

গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

11

মেয়েকে বাঁচিয়ে হাওরের পানিতে তলিয়ে গেলেন বাবা

12

শিক্ষাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ:

13

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, পেল সুইজারল্যান্ডকে

14

বিশ্বকাপে রূপকথা লিখে গেলেন ভোজিনহারা, বিশ্বকে শেখালেন স্বপ্

15

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

16

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন

17

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

18

কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল,আলোচনায় বাংলাদেশও

19

কেনের জোড়া গোলে উড়ন্ত সূচনা ইংল্যান্ডের

20