ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

যমুনা সেতু মহাসড়কে ১৬ কিমি যানজট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় ১৬ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইলের পৌলি পর্যন্ত এই যানজট ছড়িয়ে পড়ে। ফলে মহাসড়কে চলাচলকারী হাজারো যাত্রীকে দীর্ঘ সময় যানবাহনে আটকে থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত যানবাহনের চাপ, সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হওয়া এবং কয়েকটি দুর্ঘটনার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকাল থেকেই যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ অংশে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। এর ফলে পশ্চিমপাড় থেকে যাওয়াইল ওভারব্রিজ এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। যদিও কিছু কিছু স্থানে যানবাহন ধীরগতিতে চলাচল করতে সক্ষম হয়েছে।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে রাত ৯টার দিকে, যখন যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে ঢাকামুখী লেনে একটি বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দেয়। দুর্ঘটনায় একজন নিহত হন এবং সাময়িকভাবে সেতুর ওপর যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নেওয়া হলেও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে যানজট দ্রুত বাড়তে থাকে এবং তা সেতুর পূর্বপাড় টাঙ্গাইল অংশেও ছড়িয়ে পড়ে।

শনিবার সকালে মহাসড়কে আটকে থাকা যাত্রীরা চরম দুর্ভোগের কথা জানান। গাজীপুর থেকে নাটোরগামী একটি বাসের চালক রুপচান শেখ বলেন, টাঙ্গাইল এলাকা থেকেই যানজটের মধ্যে আটকে আছেন তারা। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় অপেক্ষা করায় যাত্রী ও চালকদের কষ্ট বাড়ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, শনিবার অধিকাংশ গার্মেন্টস কারখানা খুলে যাওয়ায় যানবাহনের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সেতুর ওপর প্রায় ১৫ থেকে ১৬টি যানবাহন বিকল হয়েছে এবং কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। পাশাপাশি সেতুর ওপর দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় অনেক যাত্রী গাড়ি থেকে নেমে পড়ছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এ কারণে সেতুর উভয় প্রান্তেই যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, বিকল যানবাহন দ্রুত অপসারণ এবং যানবাহনের চাপ স্বাভাবিক হলে মহাসড়কের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরের ২২০ কনটেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

1

ফাইনালের আগে মেসির রহস্যময় বক্তব্য, তবে কি আর্জেন্টিনার হারে

2

বিয়ের গহনা ও নগদ টাকা নিয়ে উধাও নববধূ

3

ভেনেজুয়েলায় রহস্যময় রক্তিম আকাশ, ভূমিকম্পের পর কী ঘটছে?

4

দেশের ৫৩.৪% মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন

5

তনু হত্যা মামলা : ৩ জনের ডিএনএ টেস্টের নির্দেশ

6

‘ভালো হয়ে যাও মাসুদ’—সেই বিআরটিএ কর্মকর্তাকে এবার চট্টগ্রাম

7

বিশ্ব ধরিত্রী দিবস আজ

8

গরমে ত্বকের যত্নে আম

9

ইরানকে ৩০০ কোটি ডলার দেওয়ার দাবি নাকচ আমিরাতের

10

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু জার্মানির

11

জাতীয় কনভেনশন সামনে রেখে আজ জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি

12

নিয়ন্ত্রণ হারালেন নেইমার: চিৎকার, উসকানি, ব্যঙ্গ

13

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন আলভী

14

নকআউটে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? জেনে নিন

15

ব্রকোলি ছাড়াও ভিটামিন কে-এর ৫ সেরা খাবার

16

খানজাহান আলীর মাজার দিঘিতে কুমির ফেরতের দাবি

17

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান

18

বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল: কোন বিভাগে কে এগিয়ে

19

সুয়ারেজকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা উরুগুয়ের

20