ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এ সময় সংগঠনটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, নিষিদ্ধ ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বক্তব্যে কঠোর অবস্থান জানিয়ে বলেন, যারা অতীতে সহিংসতার সঙ্গে জড়িত ছিল, তাদের ক্যাম্পাসে বা রাজনীতিতে আর সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছেন এবং রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। এ ধরনের অবস্থানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, ফজরের নামাজের পর থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থান নেবে।

সমাবেশে আরও বলা হয়, যদি কেউ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে শনাক্ত করে ধরিয়ে দিতে পারে, তবে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা আশ্রয় নিল

1

ঢাবিতে বৈশাখী শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায়

2

রোবট কুকুরে মাস্ক-জাকারবার্গ থেকে কিম জং উন

3

বিদ্যুতের দাম কমায় কমল স্পেনের মূল্যস্ফীতি

4

বিশ্বকাপে গোলের সেঞ্চুরি নেদারল্যান্ডসের

5

ব্রাজিল অতীতে ছিল, আমার চোখে এখন ফ্রান্স ও আর্জেন্টিনা শক্ত

6

মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর

7

মেসিদের বিশ্বকাপ মিশন শুরু আলজেরিয়ার বিপক্ষে

8

ট্রাম্পকে গোলাপের বীজ উপহার দিচ্ছেন শি জিনপিং

9

জুলাই শহীদ তালিকায় কারসাজির অভিযোগ

10

ইরানের সঙ্গে আমিরাতের শক্তির কোনো তুলনা হয় না

11

হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩

12

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

13

লেবাননে জাতিসঙ্ঘের বহরে হামলা

14

কেন্টাকির নির্বাচনে ট্রাম্পবিরোধী রিপাবলিকান প্রার্থীর পরাজয়

15

ব্রাজিলের দুর্বলতা স্পষ্ট, আগের মতো ভয়ংকর নেই

16

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার

17

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের উদ্যোগ

18

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

19

১০.৫০ টাকা হারে সৌরবিদ্যুৎ কিনছে সরকার, মানতে হবে যেসব শর্ত

20