ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

ইরান-ইসরায়েল উত্তেজনায় তেলের দাম বাড়ল

বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা ও জ্বালানি প্রবাহের ওপর যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা নিয়ে ব্যবসায়ীসহ বিনিয়োগকারীরা হিসাব-নিকাশ করছেন বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা ও জ্বালানি প্রবাহের ওপর যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা নিয়ে ব্যবসায়ীসহ বিনিয়োগকারীরা হিসাব-নিকাশ করছেন

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।


সোমবার সকালে এশিয়ার বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়। ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই এই পরিস্থিতির সৃষ্টি হয়। এর জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে, ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে।

উল্লেখ্য, গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে সাম্প্রতিক হামলার ঘটনায় সেই স্থিতিশীলতা আবারও অনিশ্চয়তায় পড়েছে।

বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকে, যা সরাসরি তেলের দামে প্রভাব ফেলে। গত এক সপ্তাহ ধরেই প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ৯৫ ডলারের আশপাশে অবস্থান করছে।

বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর সম্ভাব্য ঝুঁকি নিয়ে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

1

কণ্ঠশিল্পী মমতাজের জামিন নামঞ্জুর

2

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালুর

3

লাখ টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ

4

ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ

5

পোল্যান্ডে ৫ হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

6

পাকিস্তানের বেলুচিস্তানে গ্রেনেড হামলা

7

গরমে ডাবের পানির উপকারিতা বাড়াতে মেশান এই ৫ উপাদান

8

ট্রাম্প কি আগের চেয়েও বেশি সংকটে?

9

ভাইরাল ভিডিওতে যুদ্ধবিরতির তেহরান দেখে স্তম্ভিত বিশ্ব

10

রামিসা হত্যাকাণ্ড স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্

11

বিদায়ের মঞ্চে মেসি-রোনালদো-নেইমার, শেষ বিশ্বকাপের আবেগ

12

বন্ধুত্ব ভেঙে যাওয়ার ৫টি প্রধান কারণ

13

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

14

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

15

গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

16

দীর্ঘতম মোতায়েন শেষে ফিরছে ইউএসএস ফোর্ড

17

চীনের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘

18

স্পেনে বৈধতার সুযোগ পাচ্ছেন ৫ লাখ অভিবাসী

19

বিশ্বকাপের আগে ইরানের অভিযোগ, স্টাফদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট

20