ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মহাকাশ প্রযুক্তিতে নতুন অর্জন পাকিস্তানের

ছবি : সংগৃহীত

চীনের প্রযুক্তিগত সহায়তায় মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক অর্জন করেছে পাকিস্তান। দেশটি উচ্চক্ষমতাসম্পন্ন একটি ইমেজিং ও রিমোট সেন্সিং স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে, যা তাদের মহাকাশ গবেষণায় বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই মিশনটি সম্পন্ন হয়। ‘লং মার্চ-৬’ রকেটের মাধ্যমে উৎক্ষেপিত ‘পিআরএসসি-ইও৩’ স্যাটেলাইটটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে বলে নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

এটি চীনের লং মার্চ রকেট সিরিজের ৬৪০তম মিশন, যা দেশটির দীর্ঘমেয়াদি ও বিস্তৃত মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোসফিয়ার রিসার্চ কমিশন জানিয়েছে, স্যাটেলাইটটি দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি উন্নত ইলেকট্রো-অপটিক্যাল সিস্টেম, যা পাকিস্তানের মহাকাশ সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই স্যাটেলাইট শুধু ছবি তোলার জন্য নয়, বরং এতে রয়েছে মাল্টি-জিওমেট্রি ইমেজিং প্রযুক্তি, উন্নত শক্তি সঞ্চয় ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ডেটা বিশ্লেষণ ইউনিট। এসব প্রযুক্তি দ্রুত তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

সরকারি সূত্র অনুযায়ী, ‘ইও৩’ স্যাটেলাইট যুক্ত হওয়ার ফলে পাকিস্তানের আর্থ অবজারভেশন সিস্টেম আরও শক্তিশালী হবে। এটি প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, এই স্যাটেলাইট নগর পরিকল্পনা, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার মতো খাতে কার্যকর ভূমিকা রাখবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই সাফল্যকে “ঐতিহাসিক অর্জন” হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি দেশের আত্মনির্ভরতা ও বৈজ্ঞানিক সক্ষমতার প্রতিফলন।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়ে মহাকাশ খাতে অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং চীনের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।

বিশ্লেষকদের মতে, এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে পাকিস্তান একটি সমন্বিত আধুনিক আর্থ অবজারভেশন নেটওয়ার্ক গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে, যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

1

‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীকে ভয়, যুবককে গ্রেপ্তারের পর দেখা গেল

2

আমরা চ্যাম্পিয়ন না হয়ে শান্ত হচ্ছি না, বললেন এমবাপ্প

3

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

4

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

5

নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি

6

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

7

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

8

ইউএনএইচসিআরে প্রথমবার সভাপতির দায়িত্বে বাংলাদেশ

9

বাংলা নববর্ষ ১৪৩৩: ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা

10

বহুমুখী চাপে ইসরাইল, যুদ্ধের ফলাফল নিয়ে বাড়ছে হতাশা

11

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

12

ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা

13

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

14

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

15

ফিটনেস নিয়ে প্রশ্নে সাংবাদিককে পাল্টা জবাব রোনালদোর

16

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

বন্ধ কারখানা সচল করতে বিশেষ তহবিল হচ্ছে

19

তৃতীয় হয়েও নকআউটে সেনেগাল, ইরানের হৃদয়ভাঙা বিদায়

20