ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু

তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত |সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলে চলমান তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় ভয়াবহ গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যে সবচেয়ে বেশি প্রভাব দেখা গেছে। রাজ্যের রাজস্বমন্ত্রী পঙ্গুলেটি শ্রীনিবাসা রেড্ডি জনস্বাস্থ্য সুরক্ষায় রাজ্যজুড়ে সতর্কতা জারির আহ্বান জানিয়েছেন। তার দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এবারের তাপপ্রবাহের তীব্রতা অতীতের অনেক রেকর্ড ছাড়িয়ে গেছে।

ভারতের বিভিন্ন শহরে তাপমাত্রা ইতোমধ্যে ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকাগুলোতে টানা কয়েকদিন ধরে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা বিরাজ করছে। অতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদাও রেকর্ড পরিমাণে বেড়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমে শরীরে পানিশূন্যতা তৈরি হয়, যা গুরুতর অবস্থায় অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার ঝুঁকি বাড়ায়। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও গর্ভবতী নারীরা বেশি ঝুঁকিতে রয়েছেন।

এ পরিস্থিতিতে তেলেঙ্গানার স্থানীয় প্রশাসন জনগণকে প্রয়োজন ছাড়া দিনের বেলায় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, হালকা খাবার গ্রহণ এবং সরাসরি রোদ এড়িয়ে চলার নির্দেশনাও দেয়া হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ আগেই দেশের কয়েকটি অঞ্চলে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় তাপপ্রবাহের স্থায়িত্ব ও তীব্রতা আগের তুলনায় অনেক বেড়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ ভারত এখনো বিদ্যুৎ উৎপাদনে ব্যাপকভাবে কয়লার ওপর নির্ভরশীল। পরিবেশবিদদের মতে, দীর্ঘমেয়াদে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে দ্রুত অগ্রসর হওয়া জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে হামের সংক্রমণ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

1

বিশ্বকাপ না জিতেও কী ব্যালন ডি’অর জেতা যায়? জেনে নিন

2

জুলাইয়ে শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও পোশাক

3

যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আ

4

মেসি ছাড়া বিশ্বকাপ আর আগের মতো হবে না: মরিনিও

5

বাজেট ঘাটতি মেটাতে বিদেশি ঋণের ওপর বাড়ছে নির্ভরতা

6

কাতারের শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় হাতছাড়া

7

ইউনূসের আমলে মতপ্রকাশের স্বাধীনতায় বিধি-নিষেধ ছিল

8

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

9

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনায় চীন ও রাশিয়া

10

ইংল্যান্ডে নিজেদের বাড়ি রক্ষায় প্রাইভেট সিকিউরিটি গার্ড ভা

11

শেষ বত্রিশে কে কার মুখোমুখি, জেনে নিন

12

চাঁপাইনবাবগঞ্জে এক স্কুলের ৫৩ শিক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল

13

টানা ব্যর্থতায় ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা,

14

আজ শুরু জাতীয় সংসদের বাজেট অধিবেশন

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

টিকা সংকটে মায়েদের আশ্বস্ত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

17

মুটিয়ে যাবে বিশ্বের ৫০ কোটির বেশি শিশু

18

পাকিস্তানের ভূমিকায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

19

সরকার বাধা দিলে লংমার্চের ৬ দফা এক দফাতে পরিণত হবে: নাহিদ

20