ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানকে ৩০০ কোটি ডলার দেওয়ার দাবি নাকচ আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতের পতাকা |সংগৃহীত

ইরানের কাছে ৩০০ কোটি ডলার পাঠানো হয়েছে—আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এমন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সরকার জানিয়েছে, ইরানের কোনো অবরুদ্ধ তহবিল ছাড়, হস্তান্তর বা তেহরানের কাছে পৌঁছে দেওয়ার ঘটনা ঘটেনি।

শনিবার আমিরাতের সরকারি বার্তাসংস্থা ওয়াম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে। মন্ত্রণালয় বলেছে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণও নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, ইরানের অর্থ ছাড় বা সম্পদ স্থানান্তর নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলো পুরোপুরি মিথ্যা এবং বিভ্রান্তিকর। এ ধরনের খবরের কারণে জনমনে ভুল ধারণা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স পারস্য উপসাগরীয় অঞ্চলের দুটি সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরাত ইরানের প্রায় এক হাজার কোটি ডলারের সম্পদ ছাড়ের বিষয়ে সম্মত হয়েছে এবং এর মধ্যে ৩০০ কোটিরও বেশি ডলার ইতোমধ্যে তেহরানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

তবে এই প্রতিবেদনকে ভিত্তিহীন উল্লেখ করে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদমাধ্যমগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই এবং সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।

বিশ্লেষকদের মতে, ইরানের অবরুদ্ধ তহবিল এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সম্পর্কিত যেকোনো তথ্য বিশ্ববাজার ও আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই এ ধরনের বিষয়ে আনুষ্ঠানিক সূত্রের তথ্যকেই সবচেয়ে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করলো ইংল্যান্ড

1

আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল সানি লিওনের

2

বজ্রঝড়ে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের শঙ্কা

3

‘ইয়ামালকে আটকাতে হলে রুমে তালাবন্দি রাখতে হবে’— স্কালোনির রস

4

ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ

5

জনগণকে গর্জে ওঠার আহ্বান জামায়াত আমিরের

6

শুভেন্দুর পিএস হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

7

কুড়িগ্রামে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ চালককে জরিমানা

8

ইরানসহ তিন দেশে ১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

9

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

10

নকআউটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা

11

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৭৭ জন

12

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সহিংসতা, বাড়ছে নিরাপত্তা উদ্বে

13

বিশ্বকাপে আলোচনায় নেইমারের প্রেমিকা বিয়ানকার্দি

14

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত

15

কাঁচা কাঁঠালের স্বাস্থ্যকর বার্গার

16

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

17

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

18

অর্থনীতির সব সূচকই চাপে: মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান

19

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্যারামেডিক নিহত

20