অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

ছবি: সংগৃহীত



সামরিক স্থাপনায় বিমান হামলা হওয়ার কয়েক ঘণ্টার মাথায়  মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা জোরদার সামরিক হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।



শুক্রবার (২৬ জুন) রাতে আইআরজিসি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই পাল্টা আঘাতের খবর নিশ্চিত করেছে। খবর প্রেস টিভির। 

ওয়াশিংটন পুনরায় কোনো ধরণের উস্কানি বা আগ্রাসন দেখালে তার ফল আরও মারাত্মক হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। 

আইআরজিসি নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন সন্ত্রাসী বাহিনীর অবৈধ বিমান হামলার জবাবে এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি ও অবস্থানগুলোকে লক্ষ্য করে এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। 

তবে মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে কী ধরণের অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, তা কৌশলগত কারণে প্রকাশ করেনি ইরানি বাহিনী। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জুন) সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনারবাহী জাহাজ ‘এমভি এভার লাভলি’ ওমান উপকূলের কাছাকাছি হরমুজ প্রণালির অননুমোদিত দক্ষিণ করিডোর দিয়ে যাওয়ার সময় ড্রোন হামলার শিকার হয়। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করে, ইরানই এই ড্রোন হামলা চালিয়েছিল। তার প্রতিশোধ নিতেই তারা শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্রে বিমান হামলা চালায়। তবে ইরান প্রথম থেকেই এই ড্রোন হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে এটিকে যুক্তরাষ্ট্রের সাজানো নাটক বা 'ফলস ফ্ল্যাগ' অপারেশন হিসেবে অভিহিত করে আসছে।  

আইআরজিসি স্পষ্টভাবে জানিয়েছে, গত সপ্তাহে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচলের সার্বিক তদারকি ও রুট নির্ধারণের আইনি অধিকার কেবল ইরানের। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সেই চুক্তি ভাঙার চেষ্টা করায় তাকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।

বিবৃতিতে মার্কিন প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যদি এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে, তবে আমাদের পরবর্তী জবাব বর্তমানের চেয়ে আরও অনেক বেশি ব্যাপক ও সুদূরপ্রসারী হবে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ওয়াশিংটন বারবার সেই চুক্তি লঙ্ঘন করে আসছে। প্রতিবারই ইরান তার কড়া জবাব দিচ্ছে। মাত্র কয়েক দিন আগে সুইজারল্যান্ডে স্বাক্ষরিত নতুন শান্তি চুক্তিটি এখন দুই দেশের এই প্রকাশ্য সামরিক সংঘাতের কারণে সম্পূর্ণ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ের গালা ইভেন্ট মাতাবেন নুসরাত ফারিয়া

1

চট্টগ্রাম বন্দরের ২২০ কনটেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

2

প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

3

ঈদ ও গ্রীষ্মকালীন লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

4

হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়

5

৫৬ বছরে অগ্রগতি হয়নি: মির্জা ফখরুল

6

খানজাহান আলীর মাজার দিঘিতে কুমির ফেরতের দাবি

7

বিদ্যুৎ বিল কমাতে জানুন কার্যকর উপায়

8

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে চীনের সতর্কবার্তা

9

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

10

এই ন্যারেটিভ দিয়ে সামনে সিটি নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হব

11

লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারে চিঠি

12

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

13

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

14

হরমুজ দেখিয়ে দিল মার্কিন শক্তির সীমাবদ্ধতা

15

ক্রিকেট বোর্ডে মন্ত্রীদের সন্তান, আবার জুলাই জাদুঘরের সভাপতি

16

ট্রাইবেকারের প্রস্তুতি নিয়েই মাঠে নামছে ব্রাজিল

17

নাহিদ ইসলাম নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

18

মেট্রোরেল চলবে রাত ১০টার পরও, যুক্ত হচ্ছে ১০ ট্রেন

19

৩৮ বারের ‘যুদ্ধবিরতি দোরগোড়ায়’ দাবি ট্রাম্পের

20