অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প যার হাতে বিশ্বকাপ দেখতে চায়

ছবি: সংগৃহীত



 যুক্তরাষ্ট্র বিদায় হয়েছে শেষ ষোলোতেই। বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার পর এবার ইংল্যান্ডের হাতে শিরোপা দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিশ্বকাপবিষয়ক প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীতে বিশ্বকাপ জিততে না পারে, তাহলে সেই ঐতিহাসিক বছরে ইংল্যান্ডের যুক্তরাষ্ট্রের মাটিতে ট্রফি জয়ও স্মরণীয় একটি গল্প হয়ে থাকবে।

ইংল্যান্ডের দীর্ঘদিনের শিরোপাখরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রায় ছয় দশক ধরে দলটি বিশ্বকাপ জিততে পারেনি। তাই এবার তারা শিরোপা জিততে পারলে সেটি হবে বিশেষ এক অর্জন। তার বিশ্বাস, বর্তমানে টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ড অন্যতম শক্তিশালী এবং তাদের চ্যাম্পিয়ন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

জুলিয়ানির ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিতই ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের পারফরম্যান্সের খোঁজ রাখেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প কেইনকে ‘দুর্দান্ত খেলোয়াড়’ এবং ‘অসাধারণ মানুষ’ বলে প্রশংসাও করেছেন।

ট্রাম্পের ফুটবলের প্রতি আগ্রহের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জুলিয়ানি জানান, কয়েক বছর আগে ট্রাম্পের সঙ্গে গলফ খেলেছিলেন সাবেক ইংল্যান্ড তারকা ওয়েইন রুনি। তার মতে, ট্রাম্প ফুটবল সম্পর্কে ভালোই ধারণা রাখেন, আর ছেলে ব্যারন ট্রাম্পের ফুটবলের প্রতি আগ্রহও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

হ্যারি কেইনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা কেইনই দলের সাফল্যের অন্যতম প্রধান ভরসা। পাশাপাশি জুড বেলিংহামকেও তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন এবং দুজনকেই অসাধারণ অ্যাথলেট বলে অভিহিত করেন।

ইংল্যান্ড দল সম্পর্কে নিজের মূল্যায়নে জুলিয়ানি বলেন, দলটি বেশ ভারসাম্যপূর্ণ। তার মতে, খেলোয়াড়দের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে এবং কোচকে তাদের বিশ্বাস করাতে হবে যে, বিশ্বকাপ জয়ের সামর্থ্য তাদের রয়েছে।

জুলিয়ানির এমন মন্তব্য ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে ট্রাম্পের প্রশংসার প্রতিক্রিয়ায় কেইনও তাদের একসঙ্গে গলফ খেলার পুরোনো স্মৃতির কথা স্মরণ করেছেন। ২০২৪ সালের শেষ দিকে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে গলফ খেলেছিলেন এই তারকা স্ট্রাইকার।

উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। শেষ চারের লড়াইয়ে আগামী বুধবার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে আগামীকাল থেকে সব ব্যাংকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু

1

বিশ্বকাপ দেখতে কর্মকর্তাদের দেরিতে কাজ করার অনুমতি জর্ডানের

2

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

3

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন

4

সাভারের জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

5

বিশ্ব কূটনীতির নতুন কেন্দ্র বেইজিং

6

যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের পথে যুক্তরাষ্ট্র ও ইরান

7

শান্তিচুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান

8

শর্ত মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলায় নিহত ১০

9

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদযাত্রা শুরু

10

রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, কখন কিভাবে দেখবেন, জে

11

অবসরের সিদ্ধান্ত নেইমারের, বিশেষ অনুরোধ তার বাবার

12

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের উদ্যোগ

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

তুমি চাইলে আমার গোল্ডেন বলটা নিতে পারো: মেসি

15

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

16

ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই চীন সফরে ট্রাম্প

17

শত্রু মাদ্রিদকে মেসি দিলেন ১ কোটি টাকা

18

দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষেও খেলছে না নেইমার: অফিশিয়াল ঘোষ

19

আকাশের নীল রং কি চিরস্থায়ী

20