ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সংসদে বিরোধী দলকে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ দিতে হবে

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ না করে তাদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ড. আবদুল মঈন খান। তিনি বলেন, গণতন্ত্র ও একদলীয় শাসনের মধ্যে মৌলিক পার্থক্যই হলো ভিন্নমত প্রকাশের স্বাধীনতা।

রোববার (৪ মে) গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ-এ নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

মঈন খান বলেন, সংসদে সুস্থ ও গঠনমূলক বিতর্ক অপরিহার্য। বিশ্বের কোনো দেশেই সবাই একই মত বা একই ভাষায় কথা বলে না, তাই ভিন্নমতকে সম্মান জানানোই গণতন্ত্রের সৌন্দর্য। তার মতে, সংসদে আবেগ নয়, বরং যুক্তিনির্ভর আলোচনা হওয়া উচিত।

তিনি আরও বলেন, প্রকৃত সংসদীয় কার্যক্রম তখনই সফল হয়, যখন সেখানে গঠনমূলক বিতর্ক ও বিভিন্ন মতামতের সমন্বয় থাকে। অন্যথায় সংসদের মূল উদ্দেশ্য ব্যাহত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ এস এম ইকবাল হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মুনিরা আজিম এবং এম এ মুবিন খান।

বক্তারা নবীন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে মোট ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যার মধ্যে ভারত, নেপাল ও কাশ্মীরসহ বিভিন্ন দেশ থেকে আগত ৫৫ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসম্পন্ন কাজেই কোটি টাকার বিল

1

ফাইনালে গভীর রহস্যের গন্ধ পাচ্ছি: বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল

2

ফকিরহাটে অ্যালুমিনিয়াম বোঝাই ট্রাক ডাকাতি

3

আজ ৫৩তম জন্মদিন শচীন টেন্ডুলকারের

4

ছেলে থিয়াগো মেসির বার্সা যুব একাডেমিতে যোগ দেওয়ার বিষয়ে যা ব

5

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আসিম মুনিরের বৈঠক

6

ভারতে হাসপাতালের দেয়াল ধসে শিশুসহ নিহত ৭

7

এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

8

হাইকোর্টের রায়ে বিরোধী দলনেতা ঋতব্রত, চাপে মমতা

9

দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে হচ্ছে:

10

আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে এসপির আবেগঘন পোস্ট

11

টিকটক দেখেই ভ্রমণের গন্তব্য ঠিক করছে জেন-জিরা

12

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

13

এমবাপ্পের গোল ঘিরে ফের আলোচনায় ভিএআর

14

যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি হিজবুল্লাহর

15

বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে আগ্রহী অ্যান্টোইন হে

16

যে কারণে মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হয়েছে গোল্ডেন বল

17

রোনালদোকে পাস দিতেই হবে না, বিতর্কে কনসেইসাও

18

জুনে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20