অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীন যে বার্তা দিলেন

ছবি: সংগৃহীত

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ভারত ও চীনের মধ্যে সঠিক কৌশল অবলম্বনের মাধ্যমে বোঝাপাড়া প্রতিষ্ঠা করা উচিত এবং একে অপরকে শত্রু না ভেবে অংশীদার ভাবা উচিত। সোমবার (১৮ আগস্ট) তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে এ কথা বলেন।

দিল্লিতে আয়োজিত ওই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণতা এবং পারস্পরিক সুবিধার নীতি বজায় রাখতে প্রস্তুত চীন।

বৈঠকে ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সীমান্তে শান্তি প্রতিষ্ঠা, বাণিজ্য ও দ্বিপাক্ষিক বিনিময় নিয়েও আলোচনা হয়। যার লক্ষ্য দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়ানো। 

এস জয়শঙ্কর বলেন, অর্থনীতি, বাণিজ্য, তীর্থযাত্রা, মানুষে মানুষে যোগাযোগ, নদীর তথ্য শেয়ার এবং সীমান্ত বাণিজ্যসহ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে। 

তিনি আরও বলেন, এই আলোচনা ভারত ও চীনের মধ্যে একটি স্থিতিশীল, সহযোগিতামূলক এবং ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। 

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সকল ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ভারত ও চীন যেন অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য ঐক্যবদ্ধ হওয়া এবং নিজেদের শক্তিশালী করার ক্ষেত্রে উদাহরণ স্থাপন করে সে বিষয়েও আলোচনা হয়। 

এদিকে সোমবার দুই দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 

 খবর রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি ভাঙলে ‘নতুন চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

1

সোনালি মুরগির দাম হু হু করে বাড়ছে কেন?

2

আপিলেও বাতিল মনিরা শারমিন-এর মনোনয়নপত্র

3

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

4

মিশরের বিপক্ষেই ২১ বছর আগে ইতিহাস লেখা শুরু করেছিলেন মেসি

5

মার্কিন অভিযোগ ‘ভিত্তিহীন’ অপবাদ : উত্তর কোরিয়া

6

‘কী জাদু করিয়া মেসি মায়া লাগাইছে’ বাংলায় ফিফার পোস্ট

7

যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত: আইএমএফ সতর্কবার্

8

ওবায়দুল কাদের-সাদ্দামসহ সাতজনের মৃত্যুদণ্ড

9

ফকিরহাটে অ্যালুমিনিয়াম বোঝাই ট্রাক ডাকাতি

10

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানম

11

আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত : স্পিকার

12

ভিনিসিয়ুসের দুর্দান্ত পারফরম্যান্সের নেপথ্যে যে কারণ

13

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, সর্বোচ্চ প্রাণহানি মোটরসাইকেল

14

বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বি

15

ওদের ১ জন মেসি থাকলে আমাদের ২৬ জন মেসি আছে

16

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা : ইসি সচিব

17

১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

18

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

19

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ম্যাচ ড্র

20