অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মেসির ২ মিনিটের ভিডিওতে ২১ বছরের মহাযাত্রা

ছবি: সংগৃহীত



এক খোলা চিঠিতে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। অবসরের ঘোষণা দেওয়ার ২৩ মিনিট পর সামাজিক মাধ্যমে আরো একটি পোস্ট দেন মেসি।


নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দুই মিনিটের একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানেই ফুটে উঠেছে ২১ বছরের ক্যারিয়ারের পথচলা।
ভিডিওটির ক্যাপশনে মেসি শুধু লিখেছেন ‘এআর’, সঙ্গে যোগ করেছেন একটি লাল ভালোবাসার ইমোজি। এইটুকুই যথেষ্ট ছিল।

মুহূর্তের মধ্যেই ফুটবলার, তারকা এবং লাখো ভক্তের ভালোবাসার বার্তা ও কৃতজ্ঞতায় ভরে যায় পোস্টটি।

সোলেদাদ পাস্তোরুত্তির বিখ্যাত স্প্যানিশ গান ‘ব্রিন্দিস’এর সুর দিয়ে শুরু হওয়া ভিডিওটি। সেই ছোট্ট ছেলেবেলায় বল পায়ে দৌড়নো থেকে শুরু করে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হার, মেসির জীবনের উত্থান, পতন, আনন্দ, কান্না, প্রাপ্তি আর অপূর্ণতার প্রায় সবটুকুই যেন জায়গা করে নিয়েছে ওই দুই মিনিটে।

আছেন দিয়েগো ম্যারাডোনাও।

২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ম্যারাডোনা, আর তার সামনে দাঁড়িয়ে তরুণ মেসি। কোচের পরামর্শ মন দিয়ে শুনছেন ভবিষ্যতের মহাতারকা। সেই দৃশ্য যেন মনে করিয়ে দেয়, এক কিংবদন্তির ছায়া পেরিয়েই আর এক কিংবদন্তির মহীরূহ হয়ে ওঠা।
তারপর আসে ২০১৪। বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার।

মেসির চোখে সেই অপূর্ণতার যন্ত্রণা। যে রাতটা আর্জেন্টিনার কোটি সমর্থকের মতো তাঁর কাছেও হয়ে উঠেছিল এক হৃদয়ভাঙা স্মৃতি।

তারপর দীর্ঘ অপেক্ষা। অবশেষে কোপা আমেরিকা জয়। ট্রফি হাতে মেসি, যে দৃশ্যে যেন জমে থাকা সমস্ত অভিমান, হতাশা আর অপেক্ষার অবসান। রয়েছে কোপা আমেরিকা হেরে সেই কান্না। 

ভিডিওতে রাখা হয়েছে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পর মেসির ফুঁপিয়ে কান্নার দৃশ্যও। বয়স, যন্ত্রণা আর হারানোর ভয়, সব মিলিয়ে সেই মুহূর্তে দেখা যায় এক অন্য মেসিকে। মহাতারকা নন, শুধু নিজের দেশের হয়ে সবটা উজাড় করে দেওয়া এক আবেগপ্রবণ ফুটবলার।

আর শেষে ২০২৬। বিশ্বকাপের মঞ্চে আবার মেসি। স্বপ্ন, লড়াই, আনন্দ, তারপর ফাইনালে স্পেনের কাছে হার।

মাত্র দুই মিনিট। অথচ সেখানে যেন কয়েক দশকের এক মহাকাব্য।

একটা বল, একটা ছেলে, একটা স্বপ্ন, আর সেই স্বপ্নকে ছুঁতে ছুঁতে কখন যে ছেলেটি নিজেই ফুটবলের ইতিহাস হয়ে উঠেছেন, সেই গল্পটাই বলে যায় ভিডিওটি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিদের বিশ্বকাপ মিশন শুরু আলজেরিয়ার বিপক্ষে

1

মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ কিংবদন্তিরা

2

লম্বা চুল মিস করেন হালান্ড, ব্রাজিলবধ নিয়েও মুখ খুললেন

3

পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে ড্রোনের আঘাত, ‘অনিচ্ছাকৃত’ বল

4

সরাসরি সামরিক সংঘাতে প্রস্তুত ইরান

5

জন্মদিন আসার আগেই মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন স্কালোনি

6

ইসরায়েলকে ভালোবাসি, নেতানিয়াহুকে নয়: হিলারি

7

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামবে দুদক

8

সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

9

উজবেকিস্তানকে হারিয়ে দারুণ শুরু কলম্বিয়ার

10

বিশ্বকাপে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপন করলেন জাপানি দর্শকরা

11

ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসায়’ পরিণত না করার আহ্বান ফজলুর রহমানের

12

ব্রাজিল ভক্তদের জন্য অস্বস্তিকর এক পরিসংখ্যান, যেখানে এগিয়ে

13

মুক্তি অথবা মৃত্যু, আত্মসমর্পণ নয় : ইমরান খান

14

ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ

15

জিআই ট্যাগ ব্যবহারে বাধ্যতামূলক নির্দেশনা

16

হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা

17

ইরানের ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরের দাবি

18

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়ের পর কাদঁলেন মেসি

19

কেইনকে কালো জাদু করতে ওঝা আনল ঘানা

20