ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

জন্মদিন আসার আগেই মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন স্কালোনি

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির জন্মদিন ২৪ জুন। তার আগেই অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে তাকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।

ডালাস স্টেডিয়ামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, মেসি পুরোপুরি ফিট এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত। তিনি বলেন, দল সব সময়ই বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যায় এবং একে অপরের পাশে থাকাটাই সবচেয়ে বড় শক্তি।

মেসির জন্মদিন নিয়ে তিনি আরও বলেন, “মেসি যেন সুখে থাকে—আমরা সবাই মন থেকে সেটাই চাই।”

এদিকে বিশ্বকাপে চালু হওয়া ‘হাইড্রেশন ব্রেক’ বা পানিবিরতি নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্কালোনি। তার মতে, এই নিয়ম ম্যাচের স্বাভাবিক গতি নষ্ট করছে এবং শক্তিশালী দলের খেলায় প্রভাব ফেলছে।

তিনি বলেন, বারবার ম্যাচ থামিয়ে খেলার ছন্দ ভেঙে দেওয়া মোটেও স্বাভাবিক নয়। হাফটাইমেই মূল কৌশল ঠিক করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিপক্ষ অস্ট্রিয়াকে শক্তিশালী দল হিসেবে উল্লেখ করে স্কালোনি বলেন, তারা হাই-প্রেসিং ফুটবল খেলে এবং দারুণ ফর্মে আছে, তাই ম্যাচ সহজ হবে না।

নিজ দলের আপডেট দিয়ে তিনি জানান, পারেদেস, মন্তিয়েল ও তাগলিয়াফিকো পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন, যা আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির খবর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির নতুন কোচ বালদিনি

1

এক বছরের মহাকাশ মিশনে নভোচারী পাঠাল চীন

2

হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

3

‘বিশ্বাসঘাতকদের’ তীব্র নিন্দা জানালেন ট্রাম্প

4

এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা

5

তৃতীয় হয়েও নকআউটে সেনেগাল, ইরানের হৃদয়ভাঙা বিদায়

6

টিভিতে আজকের খেলার সময়সূচি

7

সময় চাওয়ায় স্পিকার বললেন, বাকি চাহিয়া লজ্জা দেবেন না

8

ইরানের সঙ্গে আমিরাতের শক্তির কোনো তুলনা হয় না

9

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

10

ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

11

ঢাকায় বৃষ্টি নেই, তাপমাত্রা অপরিবর্তিত

12

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

13

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

14

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

15

এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী আসছে

16

কেপ ভার্দের গোলরক্ষকের মায়ের ভিসা জটিলতা কাটাচ্ছে যুক্তরাষ্ট

17

বিশ্বকাপে আরও উন্নতি দরকার ব্রাজিলের: ভিনিসিয়ুস জুনিয়র

18

হামে আরও ৪ শিশুর মৃত্যু

19

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ

20