অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: পূর্ব তিমুর প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত



বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে এবারের আসরের সবচেয়ে বড় 'ডার্ক হর্স' কেপ ভার্দে। কাগজে-কলমে লিওনেল স্কালোনির দল যোজন যোজন এগিয়ে থাকলেও, মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরের এক মন্তব্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। ফুটবল বিশ্বকে রীতিমতো স্তম্ভিত করে দিয়ে এক অবিশ্বাস্য ও অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট হোসে মানুয়েল রামোস-হোর্তা।

আর্জেন্টিনা বা কেপ ভার্দে কোনো দেশের রাষ্ট্রপ্রধান না হয়েও আফ্রিকান দলটির প্রতি এক অন্ধ বিশ্বাস, অটল আস্থা ও কিছু অদ্ভুত বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক যুক্তি দাঁড় করিয়ে ভাইরাল হয়েছেন এই নোবেলজয়ী রাষ্ট্রপ্রধান। তার সোজাসাপ্টা দাবি, এই নকআউট ম্যাচেই চলতি বিশ্বকাপে লিওনেল মেসি তার প্রথম পরাজয়ের স্বাদ পেতে যাচ্ছেন এবং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টাইনরা কোনোভাবেই রুখতে পারবে না কেপ ভার্দেকে।

খেলোয়াড়দের খাদ্যাভ্যাস থেকে শুরু করে ভৌগোলিক প্রতিকূলতা কেপ ভার্দে কেন জিতবে, তার ব্যাখ্যা দিতে গিয়ে খুঁটিনাটি কোনো কিছুই বাদ দেননি তিমুরের প্রেসিডেন্ট রামোস-হোর্তা। তিনি বলেন, কঠোর খাদ্যাভ্যাসের কারণে কেপ ভার্দিয়ানদের এক অতুলনীয় শারীরিক ও আধ্যাত্মিক গঠন রয়েছে। তাদের এই বিশেষ ডায়েটে থাকে কাচুপা, যা মূলত ভুট্টা, শিম, মাংস এবং অন্যান্য অনেক প্রোটিনের এক জাদুকরী মিশ্রণ।

এছাড়া রুক্ষ প্রকৃতির প্রতিকূলতার মধ্য দিয়ে লড়াই করে তাদের মধ্যে এক অসাধারণ সহনশীলতা গড়ে উঠেছে। শুধু শারীরিক গঠন বা পুষ্টিগুণ দিয়েই নিজের যুক্তি শেষ করেননি তিনি, টেনে এনেছেন তাদের অনন্য সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ও। তার মতে, কেপ ভার্দিয়ানরা খুব ধার্মিক। ক্যাথলিজম ও আফ্রিকান আধ্যাত্মিক প্রথার সমন্বয় থেকে তাদের এই বিশ্বাস গড়ে উঠেছে। তাই সব ঈশ্বরের আশীর্বাদ এই দলটির সঙ্গে আছে।


বক্তব্যের শুরু থেকেই কেপ ভার্দের পক্ষে ওকালতি করা এই প্রেসিডেন্ট নিজের অবস্থান পরিষ্কার করে আরও যোগ করেন, কেপ ভার্দে ইতোমধ্যেই জিতে গেছে। এবারের বিশ্বকাপে অবশ্য তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত হারেনি কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে আর সৌদি আরবের মতো কঠিন গ্রুপে পড়েও তিন তিনটি লড়াকু ড্র নিয়ে শেষ ৩২-এ উঠে এসে ইতোমধ্যেই ইতিহাস গড়েছে আফ্রিকার এই পুচকে দলটি। তবে এবার সামনে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৪টায় শুরু হবে এই রোমাঞ্চকর মাঠের যুদ্ধ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

1

প্রথমবারের মতো ব্রাজিল-জার্মানি ছাড়াই কোয়ার্টার ফাইনাল

2

ড.ইউনুসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানম

3

বিশ্বকাপে খেলতে ইরানের ১০ শর্ত

4

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করল বিজিবি

5

নরওয়ের বিপক্ষে যে একাদশ নিয়ে নামবে ব্রাজিল, দেখে নিন

6

চাইলেই ব্রাজিলের হয়ে খেলতে পারতেন মেসি,জেনে নিন কিভাবে?

7

ফুটবলার পরিচয়ের ঊর্ধ্বে এক মানবিক মেসি

8

সূচকের সঙ্গে বেড়েছে পুঁজিবাজারের লেনদেন

9

ভিডিওকলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

10

কিংবদন্তি অভিনেত্রী শাবানার ৭৫তম জন্মদিন আজ

11

ওয়েলকাম টু দ্য জঙ্গল-এ থাকছেন না সালমান খান

12

প্রতিদিন আখরোট খাওয়ার উপকারিতা ও স্বাস্থ্যগুণ

13

'ইরানের হামলায়' নিহত নারী যোদ্ধা কনিষ্ঠ কুর্দি

14

৯ ম্যাচে ৩৮ গোল মেসির, প্রতিপক্ষ কারা?

15

ফল রপ্তানিতে ১১ মাসে আয় ১২ কোটি ডলার ছাড়ালো

16

ভারতে জ্বালানি সঙ্কট মোকাবিলায় দিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চা

17

ঘরেই বানান সুস্বাদু লটকনের আচার, সহজ রেসিপি

18

চট্টগ্রাম বন্দরের ২২০ কনটেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

19

‘ওয়ান লাস্ট ডান্স’ কার? রোনালদো নাকি মডরিচের

20