ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

মারকোস সেনেসি

বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা দলে এসেছে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। ডান পায়ের মাংসপেশির চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ডিফেন্ডার লিওনার্দো বালের্দির পরিবর্তে মারকোস সেনেসিকে দলে অন্তর্ভুক্ত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন দলে সুযোগ পাওয়া সেনেসি উদ্বোধনী ম্যাচের আগে কানসাস সিটিতে দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচকে সামনে রেখেই তাকে দ্রুত স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকে জানানো হয়, বালের্দি ডান পায়ের মাংসপেশিতে আঘাত পাওয়ায় বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকতে পারছেন না। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে দলের পারফরম্যান্স পর্যালোচনার পর বালের্দির বিকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে তিনি জানান, দলের বর্তমান অবস্থা ও প্রয়োজনীয়তা মূল্যায়ন করে খুব শিগগিরই বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত সেই আস্থা গিয়ে পড়ে সেনেসির ওপর।

আর্জেন্টিনার হয়ে সেনেসির যাত্রা শুরু হয় ২০২২ সালের ফাইনালিসিমার সময়। ইতালীয় বংশোদ্ভূত হওয়ায় একই সময়ে ইতালি জাতীয় দল থেকেও ডাক পেয়েছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য আর্জেন্টিনাকেই বেছে নেন এই ডিফেন্ডার।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে সুযোগ পাওয়া সেনেসির জন্য যেমন বড় অর্জন, তেমনি বালের্দির অনুপস্থিতিতে রক্ষণভাগের ভারসাম্য ধরে রাখতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর্জেন্টিনার জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রব্যমূল্যে অস্থির জনজীবন

1

বহুমুখী চাপে ইসরাইল, যুদ্ধের ফলাফল নিয়ে বাড়ছে হতাশা

2

আলজেরিয়া বাধা পেরিয়ে জয় দিয়ে শুরু করতে চায় আর্জেন্টিনা

3

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার

4

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে বাংলাদেশ অর্থনীতি

5

বাংলাদেশ–মালদ্বীপ ম্যাচে আসলে কী হয়েছিল

6

অভিশাপ ভেঙে ইতিহাস গড়ল আর্জেন্টিনা

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

ঈদে আসছে নতুন নাটক পাল্লু বিল্লুর বিয়ে

9

এক যুগ পর মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, কী হয়েছিল শেষ

10

ইরান যুদ্ধের প্রভাব আমেরিকানদের অর্থনীতিতে পড়বে: আরাগচি

11

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

12

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ইরানকে

13

বৈদেশিক বাজারে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

14

আত্মঘাতী গোলে মিশরের সঙ্গে ড্র বেলজিয়ামের

15

ভিত্তিহীন গল্প ছড়িয়ে সবাই আমাদের পতন দেখার অপেক্ষায় ছিল: ডি

16

খরচের চাপে দিশেহারা মানুষ

17

ব্রাজিল ম্যাচের আগে যে লক্ষ্যের কথা জানালেন নরওয়ে কোচ

18

কিয়েভে রাশিয়ার হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত : মেয়র

19

এসএসসি-২০২৬ খাতা মূল্যায়নে পরীক্ষকদের অনাগ্রহ

20