ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

ভ্যাটের আওতায় আসছে সব ব্যবসা

প্রতীকী ছবি

আসন্ন জাতীয় বাজেটে ভ্যাট ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। রাজস্ব আদায়ের পরিধি বাড়াতে দেশের প্রায় সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, কোনো ব্যবসাপ্রতিষ্ঠান আর ভ্যাট নিবন্ধন ছাড়া পরিচালনা করা যাবে না। একই সঙ্গে বিভিন্ন সরকারি ও আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রেও বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিআইএন) বাধ্যতামূলক করা হতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যাংকে চলতি হিসাব বা এসটিডি হিসাব খোলা, ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসে মার্চেন্ট অ্যাকাউন্ট চালু, ট্রেড বডির সদস্যপদ গ্রহণ বা নবায়ন, বিদ্যুৎ-গ্যাস সংযোগ নেওয়া এবং ব্যবসাপ্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সেবা পেতে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হবে। ফলে ব্যবসা পরিচালনার প্রায় প্রতিটি ধাপেই বিআইএন নম্বর প্রয়োজন হবে।

সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় এক কোটি ১৭ লাখ। তবে এর বিপরীতে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র সাত লাখ ৭৫ হাজার। অর্থাৎ বিপুলসংখ্যক প্রতিষ্ঠান এখনো ভ্যাট নেটওয়ার্কের বাইরে রয়েছে। এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে রাজস্ব আদায়ের ভিত্তি সম্প্রসারণ করাই সরকারের মূল লক্ষ্য।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মনে করছে, বাধ্যতামূলক নিবন্ধন চালু হলে শহর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাও ভ্যাট ব্যবস্থার আওতায় আসবে। এতে অন্তত ২০ লাখ নতুন প্রতিষ্ঠান ভ্যাট নেটওয়ার্কে যুক্ত হতে পারে। একই সঙ্গে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সহজে ভ্যাট পরিশোধের সুযোগও রাখা হবে।

তবে ব্যবসায়ী নেতারা এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ব্যাংকিং সেবা, ঋণ, গ্যাস-বিদ্যুৎ সংযোগসহ প্রতিটি ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হলে ব্যবসা পরিচালনা আরও জটিল হয়ে উঠতে পারে। তারা জোর দিয়ে বলেছেন, যদি এই ব্যবস্থা বাস্তবায়ন করা হয়, তবে নিবন্ধন ও ভ্যাট-সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ও হয়রানিমুক্ত করতে হবে।

এদিকে ভ্যাট ব্যবস্থায় আরও কিছু পরিবর্তনের প্রস্তাব রয়েছে। নতুন অর্থবছর থেকে দেশীয়ভাবে উৎপাদিত মদের ওপর প্রথমবারের মতো প্রতি লিটারে ৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের পরিকল্পনা করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকি কমানো এবং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে স্বর্ণালংকার খাতে শতাংশভিত্তিক ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি স্বর্ণালংকার ও প্রতি ক্যারেট ডায়মন্ডের ওপর নির্দিষ্ট হারে ভ্যাট আরোপের চিন্তা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এতে ভ্যাট আদায় বাড়বে এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত হবে।

নারীদের ব্যবহৃত কিছু প্রসাধনী সামগ্রীর ওপর সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাবও রয়েছে। দেশীয় শিল্পকে উৎসাহ দিতে লিপস্টিক, চোখের প্রসাধনী, হাত-পায়ের প্রসাধনী ও পাউডারের ওপর বিদ্যমান ১০ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হতে পারে। এতে এসব পণ্যের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

মোবাইল ব্যবহারকারীদের জন্যও স্বস্তির খবর থাকতে পারে। বর্তমানে প্রতিটি সিম বা ই-সিম সরবরাহে ৩০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট দিতে হয়। নতুন বাজেটে এই নির্দিষ্ট ভ্যাট তুলে দিয়ে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রস্তাব রয়েছে, যা গ্রাহকদের ব্যয় কমাতে সহায়ক হতে পারে।

ব্যাংকে আমানতকারীদের জন্যও কিছু সুবিধা আসছে। বর্তমানে তিন লাখ টাকার বেশি আমানতের ওপর আবগারি শুল্ক প্রযোজ্য হলেও নতুন প্রস্তাবে এই সীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হতে পারে। ফলে নিম্ন ও মধ্যম আয়ের আমানতকারীরা বাড়তি সুবিধা পাবেন।

বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাটের আওতা সম্প্রসারণ রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যেন অতিরিক্ত প্রশাসনিক জটিলতা বা অনানুষ্ঠানিক ব্যয়ের চাপ তৈরি না হয়, সেদিকেও সমান গুরুত্ব দিতে হবে। স্বচ্ছ ও ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে ভ্যাট সংস্কার বাস্তবায়ন করা গেলে রাজস্ব বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণ—দুই লক্ষ্যই অর্জন সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশরকে হারিয়ে প্রস্তুতিতে জয় পেল ব্রাজিল

1

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় হাইতির

2

রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

3

কাতারের উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

4

শনিবার থেকে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট চালু

5

বৃষ্টির দিনে ঢাকার যানজট যেভাবে এড়িয়ে চলবেন

6

বৃষ্টিতে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

7

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা

8

মেসির ৭ মিনিটের ম্যাজিকে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্

9

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

10

মেসির সঙ্গে ভাইরাল হওয়া বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন বেলিংহ্য

11

মাদকের নেশায় বেপরোয়া ছেলে, পুলিশের হাতে তুলে দিলেন মা

12

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

13

একদিন আমি আমার নাতি-নাতনিদের বলব,আমি মেসির কোচ ছিলাম: পেপ গ

14

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন, জেনে নিন

15

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

16

মানবদেহে রাশিয়ার ক্যানসারের টিকার সফল ট্রায়াল

17

জনগণের চাহিদায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রিজভী

18

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফাকেও হারাল বেলজিয়াম

19

মাটির অণুজীব কীভাবে মেঘ থেকে বৃষ্টি নামাতে সাহায্য করে

20