অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যে স্কুলে পড়তে গিয়েছিল শিশুরা, সেখানেই ঝরল ২৮ শিশুর প্রাণ

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে প্রাণ গেল ২৮ শিশুসহ ২৯ জনের, চলছে উদ্ধার অভিযান

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনায় ২৮ শিশুসহ মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরের দির কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন শিশু আটকে পড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত ২৮ শিশুর মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে পুলিশের দেওয়া তথ্যে আহতের সংখ্যা ৪০ ছাড়িয়ে গেছে। আহতদের প্রকৃত সংখ্যা এবং দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়।

দুর্ঘটনার পরপরই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশুদের উদ্ধারে অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা। এখনো কয়েকজন শিশু চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের দ্রুত উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে দুর্ঘটনার ঘটনায় স্কুলের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি উদ্ধার অভিযান দ্রুত সম্পন্ন করার পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। একই ঘটনায় শোক জানিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিও। তিনি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার ওপর গুরুত্ব দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

1

ইরানের ১০ প্রদেশে বন্যা সতর্কতা, ভারী বর্ষণ ও ঝড়ের শঙ্কা

2

হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যুতে অনড় ইরান

3

ওমান উপকূলে যাত্রীবাহী নৌকায় গুলিবর্ষণ

4

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৯

5

বৃষ্টির দিনে ঢাকার যানজট যেভাবে এড়িয়ে চলবেন

6

ধ্বংসস্তূপের নিচে ৯৭ বছরের এক নারী এবং তার ৪ ঘণ্টার 'যুদ্ধ'

7

রাজত্ব এখন নতুন জুনিয়রের হাতে

8

বাবা-মেয়ের চিরন্তন ভালোবাসার গল্প

9

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

10

ইরানে গুপ্তচরসহ ২৪০ জনকে গ্রেপ্তার

11

শিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

12

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্র

13

জ্বালানি তেল নিয়ে নাটক করলো সরকার

14

ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে: মন্দায় শিল্প খাত

15

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন শাবন

16

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান

17

আকাশের নীল রং কি চিরস্থায়ী

18

বিশ্বকাপে বিশ্ব অর্থনীতির জয়গান

19

বন্ধ কারখানা সচল করতে বিশেষ তহবিল হচ্ছে

20