অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এই সরকার ভাবছে সব দখল করবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল: নাহিদ

ছবি: সংগৃহীত



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন । একই সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন সরকারকে সতর্ক করেছেন তিনি।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে। আবারও হল দখলের পাঁয়তারা চলছে। ক্যাম্পাস নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি, ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা করা হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী। হবিগঞ্জে আমাদের ভাই আলিফের চোখ উপড়ে ফেলেছে।

সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের সাথে কোনো ঝামেলায় জড়াবেন না। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন। শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক ধারা বজায় রাখুন। কর্মসংস্থানের ব্যবস্থা করুন। এই সরকার মনে করছে, তারা ক্ষমতায় আছে, সব দখল করবে। এটা শেখ হাসিনা ভেবেছিল, এর পরিণতি আপনারা দেখেছেন।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, জুলাই বিপ্লবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল গণঅভ্যুত্থানের ট্রাম্প কার্ডের মতো। স্বৈরাচারী সরকার ভাবতেই পারেনি, প্রাইভেট এর শিক্ষার্থীরা এভাবে নেমে আসবে। সতেরো জুলাই দমন–পীড়নের পর সবাই ভেবেছিল, আন্দোলন আর সামনে এগিয়ে নেওয়ার মতো কেউ নেই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রাইভেটের ভূমিকার স্বীকৃতি প্রয়োজন। ডকুমেন্টেশন প্রয়োজন। দুঃখের বিষয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে এ সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য

1

৭ গোল দিল তৌসিফের আর্জেন্টিনা

2

বাড়ছে বিবাহবিচ্ছেদ, বছরে ৪৮০৩ তালাক

3

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান

4

ছয় দফা দিবস: বাঙালির মুক্তির সনদ গঠনের ঐতিহাসিক দিন

5

পাকিস্তানে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার শান্তি বৈঠ

6

গোল্ডেন বুট জিতে ইতিহাস এমবাপ্পের

7

খালি পেটে যে অভ্যাসগুলো এড়িয়ে চলাই ভালো

8

বিশ্বকাপে খেলতে ইরানের ১০ শর্ত

9

ফের নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

10

ইরানকে একঘরে করতে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল যুক

11

ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের জলপথে ২৬ জাহাজে হামলা

12

৫ জেলার জন্য কালবৈশাখীর সতর্কবার্তা

13

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

14

৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

15

আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প

16

আত্মঘাতী গোলে মিশরের সঙ্গে ড্র বেলজিয়ামের

17

নকআউট পর্বের আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

18

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?

19

মেসি ছাড়া বিশ্বকাপ আর আগের মতো হবে না: মরিনিও

20