অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপান

ছবি: সংগৃহীত



 গ্রুপের রানার্সআপ হওয়ায় জাপান শেষ ৩২ এ পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। আগামী সোমবার হিউস্টনে মুখোমুখি হবে দুই দল।

সুইডেনের সঙ্গে ড্রয়ের পর ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী ফরোয়ার্ড মায়েদা বলেছেন, ‘‘বেশ, আমার বিশ্বাস খেলাটি খুবই গতিশীল হবে, তবে আমরা যদি দৃঢ়তার সঙ্গে নিজেদের স্বভাবজাত খেলাটা খেলতে পারি, তাহলে যেকোনো প্রতিপক্ষকেই হারাতে পারবো। আমরা এখনও ভালো প্রস্তুতি নিচ্ছি। এ পর্যন্ত যা কিছু তৈরি করেছি এবং দলগতভাবে যে বন্ধন গড়ে তুলেছি, তা যদি দৃঢ়ভাবে মাঠে দেখাতে পারি, তবে প্রথম পদক্ষেপ হবে সেটাকে শক্তভাবে তুলে ধরা।’’

মায়েদার পর ব্রাজিলিয়ানদের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেন অভিজ্ঞ ইয়ুতো নাগাতোমোও। এফসি টোকিও খেলোয়াড় নেইমারকে নিয়ে ভাবছেন, যিনি জাপানি দলকে নিজের বড় শিকার বানিয়েছেন, ব্লু সামুরাইদের বিপক্ষে ব্রাজিলিয়ান তারকার গোল ৯টি। তিনি বলেন, ‘‘নেইমার ইতোমধ্যেই একজন বিশ্বমানের খেলোয়াড়, তাই আমি নেইমারের ব্যাপারেও বেশ সতর্ক থাকতে চাই। আর সত্যি বলতে, ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি এখন (আমাদের জন্য) সম্পূর্ণ নতুন একটি টুর্নামেন্ট। এই ব্রাজিলের বিপক্ষে মাঠে নিজেদের শতভাগ উজার করে দেওয়া একেবারেই আবশ্যক।’’

জাপান ও ব্রাজিলের মাঠে দেখা হয়েছে ১৪ বার। ব্রাজিল ১১টি জয়ে এই দ্বৈরথে এগিয়ে, ড্র করেছে দুটি এবং একটি জয় জাপানের। তবে ২০২৫ সালে ব্লু সামুরাইদের কাছে হেরেছিল ব্রাজিল। দেখা যাক এবারের বিশ্বকাপে কে করে বাজিমাত।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে জাতীয় ছুটি ঘোষণা

1

‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না : ইলিয়াস

2

রাষ্ট্রের অবক্ষয় শুরু হলে সব খাতেই প্রভাব পড়ে: রুমিন ফারহানা

3

মাহফুজ আলম–এমপি সেলিমের পাল্টাপাল্টি অভিযোগে বিতর্ক

4

বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: অর্থমন্ত্রী

5

হাইকোর্টের রায়ে বিরোধী দলনেতা ঋতব্রত, চাপে মমতা

6

গোল নয়, বিশ্বকাপ জিততেই চান এমবাপ্পে

7

ঘটনার সময় আমি বাসায় ছিলাম না:কাঠগড়ায় গাজী নজরুল

8

নাহিদ ইসলাম নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

9

পারেদেসকে ‘লাল কার্ড’দেয়া হয়নি, জানালো ফিফা

10

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর

11

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

12

ইরানের বদলে বিশ্বকাপে খেলতে রাজি নয় ইতালি

13

‘বিজ্ঞান আছে’ ভেবেই রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়েছিলেন মিথিলা!

14

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে ৩৫ হাজার কোটি বরাদ্দ

15

মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা

16

বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন হ্যারি কেইন

17

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

20