অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

নকআউটে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? জেনে নিন

ব্রাজিল ফুটবল দল। ছবি: এএফপি





মরক্কোর বিপক্ষে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। হাইতিকে ৩-০ গোলে হারানোর পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও একই ব্যবধানে জয় তুলে নেয় দলটি। ফলে তিন ম্যাচে দুই জয় আর এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউট পর্বে কোয়ালিফাই করে তারা।

এরপর ব্রাজিল অপেক্ষায় ছিল শেষ ৩২-এ কারা হচ্ছে তাদের প্রতিপক্ষ। ফিফার নিয়ম অনুযায়ী, শেষ ৩২- এ ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে। তবে ‘এফ’ গ্রুপের জটিল সমীকরণের কারণে নিশ্চিত করে বলা যাচ্ছিল না, কারা হচ্ছে ব্রাজিলের প্রতিপক্ষ। সম্ভাবনা ছিল নেদারল্যান্ডস, জাপান ও সুইডেনের মধ্যে যেকোনো এক দলের।

প্রতিপক্ষের নাম জানতে খুব বেশি অপেক্ষা করতে হলো না ব্রাজিলকে। একদিন পরই চূড়ান্ত হলো সেলেসাওদের প্রতিপক্ষ। শেষ ৩২- এ প্রতিপক্ষ হিসেবে ব্রাজিল পেয়েছে এশিয়ার দেশ জাপানকে। নিজেদের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ড্র করে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউটে কোয়ালিফাই করেছে জাপান।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে একই সঙ্গে মুখোমুখি হয়েছিল ‘এফ’ গ্রুপের চার দল। নেদারল্যান্ডস মুখোমুখি হয়েছিল তিউনিসিয়ার আর জাপান মুখোমুখি হয়েছিল সুইডেনের। নেদারল্যান্ডস তিউনিসিয়াকে ৩-১ হারিয়েছে। এতে তিন ম্যাচে দুই জয় আর এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় ডাচরা। অন্যদিকে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জাপান। তিন ম্যাচে দুই ড্র আর এক জয়ে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল জাপান।

আগামী ২৯ জুন (সোমবার) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল আর জাপান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে ২৫ কোটি টাকার সোনা জব্দ, নেপথ্যে কারা

1

এক মাসেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর

2

মেসি ও আর্জেন্টিনা দলের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে ঢালা হয়

3

বৈভব সূর্যবংশীকে ঘিরে ক্রিকেট বিশ্বের নতুন উন্মাদনা

4

‘কৃষক কার্ড’ নিয়ে বিএনপির পরিকল্পনা, যা বললেন রিজভী

5

মানসিক চাপ বাড়ায় নিখুঁত হওয়ার অতিরিক্ত প্রচেষ্টা

6

মার্কিন অভিযোগ ‘ভিত্তিহীন’ অপবাদ : উত্তর কোরিয়া

7

যুক্তরাষ্ট্রের ১৩০০ কোটি টাকার এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত

8

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

9

মায়ের সঙ্গে আবেগঘন পুনর্মিলনে কাঁদলেন ভোজিনিয়া

10

ভায়াগ্রা ব্যবহারের গুঞ্জন উড়িয়ে দিলেন ইংল্যান্ডের কোচ

11

বিটিভিতে বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার

12

প্রথম একক ফুটবলার হিসেবে পেলেন প্রিন্সেস অব অস্তুরিয়াস পুরস্

13

এটা শাহবাগ-পল্টন না: স্বরাষ্ট্রমন্ত্রী

14

কেপ ভার্দে বেশ শক্তিশালী দল, শক্ত প্রতিদ্বন্দ্বী: স্কালোনি

15

সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

16

ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের

17

গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

18

দেশজুড়ে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু

19

একদিন আমি আমার নাতি-নাতনিদের বলব,আমি মেসির কোচ ছিলাম: পেপ গ

20