অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

ওলামা অ্যালায়েন্সে নতুন দায়িত্বে ইনজিমামুল ইসলাম ও মাহমুদ হাসান

ওলামা অ্যালায়েন্সে নতুন দায়িত্বে ইনজিমামুল ইসলাম ও মাহমুদ হাসান

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি ইনজিমামুল ইসলাম। একই সঙ্গে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মুফতি মাহমুদ হাসানকে। এর আগে সংগঠনটির সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র গ্রহণ করে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার অনুষ্ঠিত সংগঠনটির জরুরি কেন্দ্রীয় সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ওলামা অ্যালায়েন্সের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।

ভোটের মাধ্যমে নতুন দায়িত্ব বণ্টন

সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সদস্যদের মতামত ও ভোটের ভিত্তিতে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। একই সঙ্গে সদস্যসচিবের পদটি শূন্য ঘোষণা করা হয়।

পরে সভায় উপস্থিত সদস্যদের সর্বোচ্চ ভোটে মুফতি ইনজিমামুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্যসচিব এবং মুফতি মাহমুদ হাসানকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

কে এই মুফতি ইনজিমামুল ইসলাম?

নতুন ভারপ্রাপ্ত সদস্যসচিব মুফতি ইনজিমামুল ইসলাম বর্তমানে রাহবার অ্যাডভাইজরির শরিয়াহ মজলিশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রাজধানীর বাইতুর রশিদ জামে মসজিদের খতিব।

তিনি গওহরডাঙ্গা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস এবং জামিয়া রহিমিয়া আরাবিয়া মাদরাসা থেকে ইফতা সম্পন্ন করেছেন।

মুফতি মাহমুদ হাসানের পরিচয়

ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান যাত্রাবাড়ীর জামিয়া মুহিউস সুন্নাহ মাদরাসায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইসলামিক স্কলারস একাডেমির পরিচালক।

তিনি ২০০৮ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরে জামিয়াতুল আসআদ থেকে ইফতা সম্পন্ন করেন।

আলেমদের অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার

সভায় আলেম সমাজের ন্যায্য অধিকার, মর্যাদা এবং মূলধারার রাজনীতিতে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে সংগঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বর্তমানে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

1

বিদ্যুৎ বিল কমাতে জানুন কার্যকর উপায়

2

দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

3

দীর্ঘমেয়াদি সংঘাতেও প্রস্তুত ইরান

4

পৃথিবীর দিন ক্রমেই বড় হচ্ছে

5

৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়ল স্পেন

6

বিতর্কিত পোস্ট করায় শাস্তি পেলেন করণ কেসি

7

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার আহ্বান মাখোঁর

8

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো

9

হজ শেষে দেশে ফিরলেন আরও ১১০৯ হাজি

10

নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে মিসর

11

সীমান্ত হত্যাকাণ্ড আর মেনে নেবে না সরকার

12

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

13

বাংলাদেশি সমর্থকদের প্রশংসা, বাংলাদেশকে আজ জয় উপহার দিতে চান

14

‘আমাকে অসম্মান করবেন না’ মেসির সেই মন্তব্য নিয়ে মুখ খুললেন র

15

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

16

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

17

আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না : মাশরাফি

18

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

19

ফুটবলার পরিচয়ের ঊর্ধ্বে এক মানবিক মেসি

20