ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মেসি এত ভালো খেলে কেন, প্রশ্ন ব্রাজিল সমর্থক বুবলীর

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তার দুর্দান্ত পারফরম্যান্স শুধু আর্জেন্টিনা সমর্থকদেরই নয়, প্রতিপক্ষ শিবিরের ভক্তদেরও মুগ্ধ করেছে।

মেসির জাদুকরী নৈপুণ্যে মুগ্ধদের তালিকায় এবার যোগ দিয়েছেন ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। ব্যক্তিগতভাবে তিনি ব্রাজিলের সমর্থক হলেও বিশ্বকাপের মঞ্চে মেসির পারফরম্যান্স দেখে নিজের আবেগ লুকিয়ে রাখতে পারেননি।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে তার গোলসংখ্যা পৌঁছে যায় ১৬-তে, যা তাকে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডের সমতায় নিয়ে গেছে।

ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেসির প্রশংসা করে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি লিখেছেন, ‘এই মানুষটা এত ভালো খেলে কেন?’ পাশাপাশি মেসিকে ‘সত্যিকারের জাদুকর’ আখ্যা দিয়ে বলেন, দল যার যার হলেও মেসি সবার।

বুবলীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ফুটবলপ্রেমী তার ক্রীড়াসুলভ মানসিকতার প্রশংসা করেছেন। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থক হয়েও প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়ের অসাধারণ পারফরম্যান্সকে স্বীকৃতি দিয়েছেন তিনি।

বিশ্বকাপের শুরুতেই মেসির হ্যাটট্রিক শুধু আর্জেন্টিনাকে আত্মবিশ্বাসী জয় এনে দেয়নি, বরং বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নতুন করে মুগ্ধ করেছে। আর সেই মুগ্ধতার তালিকায় এবার নাম লিখিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বুবলীও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে মাংসের ভিন্ন স্বাদের ৪ রেসিপি জেনে নিন

1

‘বয়সটা একটু থামিয়ে রেখেছি’, বললেন কেয়া পায়েল

2

গরমে ত্বকের যত্নে ঘরোয়া উপায়

3

মিরপুর হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

4

ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জার্মান চ্যান্সেলরের

5

নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

6

কেন হঠাৎ ইরানের সঙ্গে সমঝোতায় বাধ্য হলেন ট্রাম্প

7

৪০ বছর ধরেই শুনছি ফিফা আমাদের জেতাচ্ছে : স্কালোনি

8

বিশ্বকাপ অধ্যায় শেষ, এবার নতুন মিশনে ব্রাজিল-আর্জেন্টিনা

9

সরকার জনমুখী প্রশাসন চায়: প্রধানমন্ত্রী

10

চাবাহার বন্দর নিয়ে কূটনৈতিক টানাপোড়েন

11

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে কোনো চাপ পড়বে না

12

জার্মানিকে স্তব্ধ করে দিয়ে নকআউটে ইকুয়েডর

13

গ্রুপের শেষ ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা স্কালোনির

14

জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সেলিম কুমার আর নেই

15

জুলাই শহীদ তালিকায় কারসাজির অভিযোগ

16

ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

17

বৈদেশিক বাজারে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

18

ইরান যুদ্ধে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

19

শুভেন্দুর পিএস হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

20