অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জার্মানির বাতিল গোল নিয়ে বিতর্ক, ভিএআর নিয়ে ক্ষুব্ধ জার্মান কোচ

ছবি: সংগৃহীত



প্যারাগুয়ের বিপক্ষে  জার্মানি অতিরিক্ত সময়ে জয়সূচক গোলও পেয়ে যায় তারা। তবে, জার্মানদের সেই আনন্দ স্থায়ী হয়নি। ভিএআরে চেক করার পর বাতিল হয় জার্মানির গোল। পরবর্তীতে পেনাল্টি শ্যুটআউটে হেরে বাদ পড়ে জার্মানি। আর প্যারাগুয়ে পৌঁছে যায় শেষ ষোলোতে।

অতিরিক্ত সময়ে নাথানিয়েল ব্রাউনের লুপিং কর্নার থেকে হেডারে গোল করেন ডিফেন্ডার জোনাথান টাহ। প্রধান ভিএআর রেফারি তাতিয়ানা গুজমান মরক্কান রেফারি জালাল জায়েদকে পিচ-সাইড মনিটরে ডেকে পাঠান। সেখানে দেখা যায়, ওয়ালডেমার আন্তন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলের সঙ্গে ফাউল করেছেন। এতে বিতর্কিতভাবে গোলটি বাতিল হয়ে যায়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ জার্মান কোচ নাগেলসমান বাতিল হওয়া এই জয়সূচক গোল নিয়ে স্পষ্ট কথা বলেন। নাগেলসমান বলেন, ‘অবশ্যই বলা যায়, আমরা অন্যভাবে সমাধান করতে পারতাম। তবে ওই গোলটা বৈধ ছিল। এটা বাতিল হওয়া একেবারে হাস্যকর একটা ব্যাপার।’

কর্নার আসার সময় জার্মান ডিফেন্ডার আন্তন ইচ্ছাকৃতভাবে গিলের ঠিক সামনে দাঁড়িয়েছিলেন এবং বল ধরার চেষ্টার সময় তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। রিপ্লেতে শারীরিক সংস্পর্শ খুবই সামান্য মনে হলেও, ক্রস আসার সময় গিল মাটিতে পড়ে যান।

ফিফার টুর্নামেন্ট নির্দেশনা অনুযায়ী, নিজেদের ছয় গজ বক্সে গোলরক্ষককে বল ধরতে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া বা আড়াল করাকে ফাউল হিসেবে গণ্য করা যায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপের শেষ ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা স্কালোনির

1

এআই হ্যালুসিনেশন বাড়াচ্ছে উদ্বেগ, ভুল তথ্য নিয়ে সতর্কতা

2

মিসরের অভিযোগ নাকচ করলো ফিফা

3

রামিসা হত্যা মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ

4

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক কর

5

ভোজ়িনহার পরিবারকে মেসির উপহার , ফাইনালে হারলেও আবারও কোটি ভ

6

জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

7

দাম বাড়ল সয়াবিন তেলের

8

১৯৯০ থেকে ২০২৬... আর্জেন্টিনার দুটি হার, আর অসংখ্য উত্তরহীন

9

চীন যাচ্ছেন পুতিন

10

আর্জেন্টিনাকে কাঁপিয়ে কেপ ভার্দের বিদায়

11

লুকা জিদানসহ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আলজেরিয়ার

12

বিশ্বকাপে না খেলেও প্রায় ৯৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ফুটবল

13

আজ ঢাকায় দুই বড় উন্মুক্ত কনসার্ট, কোথায় থাকবেন কোন শিল্পী? জ

14

‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিল, স্বাগত জানিয়ে ফিফাকে সতর

15

পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি : প

16

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্

17

ইরানের চিঠি জাতিসংঘে: ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি

18

দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

19

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

20