ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের খুনের ব্যাপারে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

মমতা ব্যানার্জি

বাংলাদেশের একটি খুনের ঘটনা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভারতের সন্ত্রাস দমন আইন ইউএপিএ (Unlawful Activities Prevention Act) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন শিলিগুড়ির আইনজীবী রিঙ্কি সিং, যিনি দাবি করেছেন যে ওই বক্তব্য ভারতের সার্বভৌমত্ব ও প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

রিঙ্কি সিং অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় মমতা ব্যানার্জি দেশের সংহতি, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার যে অঙ্গীকার করেছিলেন, তার পরিপন্থী বক্তব্য দিয়েছেন তিনি। তার মতে, ওই মন্তব্য বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

গত ২ জুন একটি জনসভায় মমতা ব্যানার্জি নাম উল্লেখ না করে বলেন, বাংলাদেশে একটি হত্যাকাণ্ড নিয়ে তিনি তথ্য জানেন বলে ইঙ্গিত করেন। একই বক্তব্যে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর প্রশংসা করে একটি গ্রেপ্তারের প্রসঙ্গও উল্লেখ করেন, যেখানে তিনি দাবি করেন, বাংলাদেশ থেকে একটি বড় অপরাধীকে আটক করা হয়েছিল।

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি মেঘালয়ের পথ ব্যবহার করে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল এবং পরে এসটিএফ তাকে গ্রেপ্তার করে। তার এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

ভারতীয় ও বাংলাদেশি বিভিন্ন মহলের ধারণা, এই বক্তব্যে তিনি বাংলাদেশের একটি আলোচিত ঘটনার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিকে ইঙ্গিত করেছেন। তবে এই বিষয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে সরাসরি নাম উল্লেখ করা হয়নি।

এছাড়া বক্তব্যের এক পর্যায়ে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথোপকথনের প্রসঙ্গও তুলে ধরেন, যেখানে তিনি দাবি করেন, ওই ঘটনার তথ্য যেন প্রকাশ্যে না আসে, এমন অনুরোধ করা হয়েছিল দেশের স্বার্থে।

এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আইনজীবী রিঙ্কি সিং বলেন, এমন বক্তব্য দুই দেশের সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তার দাবি, বাংলাদেশের সরকার বা সংশ্লিষ্ট পরিবার কেউই ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেনি, ফলে এ ধরনের মন্তব্য অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, এই ধরনের বক্তব্যের ফলে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বাড়তে পারে এবং সেখানে বসবাসরত সংখ্যালঘুদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

আইনজীবী জানান, তিনি শিগগিরই আদালতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে গ্রেপ্তারি আবেদন করবেন। পাশাপাশি ইতোমধ্যেই শিলিগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ইউএপিএ আইনটি মূলত সন্ত্রাসবিরোধী কার্যক্রম দমনের জন্য ব্যবহৃত হয়, যা জামিন অযোগ্য এবং গুরুতর নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগে প্রয়োগ করা হয়ে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটল থাকবে: শি জিনপিং

1

জামালপুরের কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে নিহত ২

2

ইতিহাস গড়ে রোনালদো বললেন আই এম ব্যাক

3

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শিশু রামিসা

4

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে ডিম নিক্ষেপ

5

রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে শিশুসহ নিহত ৩

6

মাহফুজ আলম–এমপি সেলিমের পাল্টাপাল্টি অভিযোগে বিতর্ক

7

ব্রণ দাগ দূর করার সহজ প্রাকৃতিক উপায়

8

আমি ধীরে ধীরে মারা যাচ্ছি: গাজার শিক্ষক

9

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ভিএআর বিতর্ক, ফিফার নিয়মে কী আছে

10

গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

11

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

12

এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা, নতুন আশার

13

সোশ্যাল মিডিয়া যেভাবে স্পেনে অভিবাসী সংকট তৈরি করল

14

মেসির গোলে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার দাপুটে জয়

15

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

16

জন্মনিয়ন্ত্রণ পিলের দাম দিতে গিয়ে যেভাবে ফাঁস হলো স্বামীর পর

17

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা, কবে কখন শুরু, জেন

18

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় হাইতির

19

রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার জিকো

20