ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সুয়ারেজকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা উরুগুয়ের

সংগৃহীত ছবি

আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে উরুগুয়ে জাতীয় ফুটবল দল। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে লুইস সুয়ারেজের অনুপস্থিতি, যিনি শেষবারের মতো বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

৩৯ বছর বয়সী উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ ২০২৪ সাল থেকে জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে এমএলএস-এ ভালো পারফরম্যান্স করলেও কোচ মার্সেলো বিয়েলসা তাকে বিশ্বকাপ দলে রাখেননি।

আক্রমণভাগে সুয়ারেজের পরিবর্তে দায়িত্ব নিতে যাচ্ছেন ডারউইন নুনেজ, রদ্রিগো আগুইরে এবং ফেদেরিকো ভিনাস। ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এই ত্রয়ীকে গুরুত্ব দিয়েছেন কোচ।

সুয়ারেজ উরুগুয়ের হয়ে ১৪৩ ম্যাচে ৬৯টি গোল করেছেন এবং চারটি বিশ্বকাপে অংশ নিয়ে মোট ৭টি গোল করেছেন। তবে এবার তার অভিজ্ঞতা ছাড়াই নতুন পরিকল্পনায় এগোচ্ছে দল।

মাঝমাঠে উরুগুয়ের প্রধান তারকা হিসেবে আছেন রিয়াল মাদ্রিদের ফেদেরিকো ভালভার্দে। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানুয়েল উগার্তে, টটেনহ্যামের রদ্রিগো বেন্তানকুর এবং জর্জিয়ান ডি আরাসকায়েতা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

রক্ষণভাগে রয়েছেন রোনাল্ড আরাউহো ও হোসে মারিয়া হিমেনেজের মতো অভিজ্ঞ ডিফেন্ডাররা, যারা দলের শক্ত ভিত গড়ে তুলবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’-এ থাকা উরুগুয়ে তাদের অভিযান শুরু করবে ১৫ জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর তারা কেপ ভার্দে ও শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ন্যাটো মিত্রদের বৈঠক

1

রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি, জানা গেল আসল ঘটনা

2

আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল সানি লিওনের

3

তিনদিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০

4

মে দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

5

ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের এক হাতে তিন ঘড়ি, ছবি ভাইর

6

টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাবে গ্লেন ম্যাক্সওয়েল

7

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫৮৬ জনের

8

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

9

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত মির্জা আব্বাস

10

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত রোমানিয়ার প্রধানমন্ত্রী

11

অবসর ঘোষণা থেকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা-মেসির অবিশ্বাস্য

12

ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি

13

আছিয়া-রামিসা হত্যা মামলার শুনানি দ্রুত চাইলেন অ্যাটর্নি জেনা

14

বিশ্বকাপ ফাইনাল মাতাতে নতুন লুকে শাকিরার প্রস্তুতি

15

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

16

ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়

17

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

18

ইউএনএইচসিআরে প্রথমবার সভাপতির দায়িত্বে বাংলাদেশ

19

ব্রাজিল নাকি আর্জেন্টিনা—স্বাধীন বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়

20