অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

উরুগুয়েকে বিদায় করে গ্রুপ সেরা হয়ে নকআউটে স্পেন

ছবি: সংগৃহীত



 উরুগুয়ের বিশ্বকাপ স্বপ্ন শেষ। বাঁচা-মরার লড়াইয়ে অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার এক মুহূর্তের ভুলই ডুবিয়ে দিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে অ্যালেক্স বায়েনা স্পেনকে ১-০ গোলের জয় এনে দেন। আর এই হারেই গ্রুপ পর্ব থেকেই ২০২৬ ফিফা বিশ্বকাপের ইতি ঘটল মার্সেলো বিয়েলসার দলের।

আজ শনিবার (২৭ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে উরুগুয়ের জন্য জয়ের বিকল্প ছিল না। অন্যদিকে, স্পেনের লক্ষ্য ছিল জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্ব নিশ্চিত করা।

শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে পার্থক্য গড়ে দেয় একটি ভুল। ৩৩তম মিনিটে বল নিয়ন্ত্রণে ভুল করেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। সেই সুযোগ লুফে নিয়ে স্পেনকে এগিয়ে দেন অ্যালেক্স বায়েনা। বিশ্বকাপে মুসলেরার এটি আরেকটি ব্যয়বহুল ভুল, যার মূল্য দিতে হয়েছে পুরো দলকে।

গোল হজমের পর দ্বিতীয়ার্ধ শুরুর আগে কঠিন সিদ্ধান্ত নেন কোচ মার্সেলো বিয়েলসা। বিরতির সময়ই মুসলেরাকে তুলে এনে নতুন গোলরক্ষক নামান তিনি। কিন্তু তাতেও ম্যাচের চিত্র বদলায়নি।

সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে আক্রমণ চালায় উরুগুয়ে। দারউইন নুনিয়েজ, ফেদেরিকো ভালভার্দে ও ফাকুন্দো পেল্লিস্ত্রিরা একের পর এক সুযোগ তৈরি করলেও স্পেনের সংগঠিত রক্ষণ ভেদ করতে পারেননি। ইউরোপের চ্যাম্পিয়নরা শৃঙ্খলিত ফুটবল খেলে শেষ পর্যন্ত নিজেদের এক গোলের লিড ধরে রাখে।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে স্প্যানিশ শিবির। আর হতাশায় মাথা নিচু করে মাঠ ছাড়েন উরুগুয়ের ফুটবলাররা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এবারের বিশ্বকাপ শেষ হলো গ্রুপ পর্বেই।

এই জয়ে স্পেন ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে। একই গ্রুপ থেকে ইতিহাস গড়ে নকআউট পর্বে উঠেছে নবাগত কেপ ভার্দে। সৌদি আরবের সঙ্গে ড্র করে রানার্সআপ হওয়া আফ্রিকার দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা।

আর দুটি করে ড্র আর এক হারে দুই পয়েন্ট করে নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো উরুগুয়ে আর সৌদি আরবকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন, আলোচনার সময় ৪০ ঘণ্টা

1

আর্জেন্টিনাকে আমরা ১-০ গোলে হারাব: কেপ ভার্দের প্রেসিডেন্ট

2

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফাকেও হারাল বেলজিয়াম

3

ট্রানজিট বাণিজ্যে ইরানকে বড় সুবিধা দিল পাকিস্তান

4

চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার

5

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

6

বিশ্বকাপ থেকে কত বিলিয়ন ডলার আয় করেছে ফিফা? জেনে নিন

7

ফুটবল ঈশ্বরের প্রতি প্রতিপক্ষেরও অন্তহীন ভালোবাসা

8

ভাইরাল সেই বিউটি রানী জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

9

‘বয়সটা একটু থামিয়ে রেখেছি’, বললেন কেয়া পায়েল

10

বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে ফের বিতর্ক

11

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৬টি পশুর হাট

12

দেখে নিন আর্জেন্টিনার জয়ের খতিয়ান

13

মিসরের অভিযোগ নাকচ করলো ফিফা

14

রূপকথার প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

15

হামের উপসর্গে একদিনে ১৬ শিশুর মৃত্যু

16

ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার

17

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

18

তিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করল সুইডেন

19

টানা ব্যর্থতায় ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা,

20