ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ফাইল না দেওয়ায় অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

ফাইল ছবি

ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) এক অফিস সহায়ককে পুলিশের কাছে হস্তান্তর করেছেন, অভিযোগ উঠেছে তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি রিটের ফাইল আদালতে যথাসময়ে উপস্থাপন করেননি।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে। অভিযোগের ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের অফিস সহায়ক মো. ইমরান হোসেনকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বাদী হয়ে ওই কর্মচারীর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এর প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগ সংক্রান্ত একটি রিটের ফাইল সময়মতো হাইকোর্টে উপস্থাপন না করায় রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা আদালতে যথাযথ বক্তব্য দিতে পারেননি।

প্রাথমিক অনুসন্ধানে দাবি করা হয়, সংশ্লিষ্ট অফিস সহায়ক ইচ্ছাকৃতভাবে বা কোনো প্রভাবের কারণে ফাইলটি আদালতে না পাঠিয়ে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করেছেন। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া মামলায় আরও বলা হয়, এই ঘটনায় কোনো সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে কি না তা তদন্ত করা হচ্ছে। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী ঘটনাটিকে গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ

1

ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের

2

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া, নেপথ্যে

3

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

4

লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতি আলোচনা মঙ্গলবার

5

তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির

6

ভিসা জটিলতায় বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত ঘানার মিডফিল্ড

7

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীন যে বার্তা দিলেন

8

চরম আবহাওয়া বিশ্বকাপ ২০২৬-এ বড় চ্যালেঞ্জ হতে পারে

9

নাসির-তামিমার ব্যাভিচার মামলার রায় বুধবার

10

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদে

11

আলজেরিয়াকে ৩-০ গোলের হারিয়েছে আর্জেন্টিনা

12

হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষ: যুদ্ধবিরতি বহালের

13

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ : ট্রাম্প

14

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের বড় চ্যালেঞ্জ ইরানের মশা নৌবহর

15

মৌসুমী সানীকে কেন চাবুক মারতো, এখন বুঝেছি: জয়

16

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

17

আমি একটা নিরীহ বিষ, লেজে পা দিলে যা হওয়ার তাই হবে: পরীমণি কা

18

মুখে ছত্রাক সংক্রমণের লক্ষণ ও প্রতিকার

19

রাতভর মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়?

20