ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

ক্রিশ্চিয়ান রোমেরো

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা জাতীয় দলের শিবিরে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।

ম্যাচ চলাকালে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ খেলোয়াড় ব্রায়ান রোবির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন রোমেরো। এরপর ভারসাম্য হারিয়ে তিনি নিজের দলের গোলরক্ষক অ্যান্টোনিন কিনস্কির সঙ্গে ধাক্কা খান। ঘটনাটির পর দীর্ঘক্ষণ মাঠেই তাকে চিকিৎসা দেওয়া হয় এবং পরে স্ট্রেচারে করে কান্নাজড়িত চোখে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোমেরোর হাঁটুতে গুরুতর চোট লেগেছে। আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক গাস্তন ইদুল জানিয়েছেন, তার হাঁটুর স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ রয়েছে এবং লিগামেন্ট বা মেনিসকাস ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চূড়ান্ত অবস্থা জানতে তাকে স্ক্যান করানো হবে।

এদিকে টটেনহ্যাম ক্লাব সূত্র জানিয়েছে, রোমেরোর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ক্লাব কোচ রবার্তো ডি জার্বি বলেন, তিনি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে এখনই তার চোটের বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই ইনজুরি আর্জেন্টিনা শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, রোমেরোর অনুপস্থিতি হলে দলের রক্ষণভাগে বড় শূন্যতা তৈরি হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

1

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় এগোচ্ছে ইউরো

2

দেশে এখনো ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে

3

দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি গোলন্দাজ বাহিনীর হামলা

4

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

5

কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ

6

‘ব্যাগ গোছাও স্পেন যেতে হবে, আমরা আর্জেন্টিনাতেই আছি’

7

বদির জামিন স্থগিত করল আপিল বিভাগ

8

আর্জেন্টিনাকে বরণে লাখো সমর্থকের ঢল, হারের পরেও বীরের সম্মান

9

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্র

10

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাবের কড়া সমালোচনা

11

পরের রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

12

ট্রাম্পকে গোলাপের বীজ উপহার দিচ্ছেন শি জিনপিং

13

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

14

আজই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি: রুবিও

15

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

16

সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে-মার্টিনেজ

17

চীনের ২৩ খাতে সহযোগিতা প্রস্তাব, সফরে চুক্তির সম্ভাবনা

18

শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দি পলের

19

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

20