ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধীদের বাস-ট্রেন-লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াতের উদ্যোগ

ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশের পরিবহন ব্যবস্থায় বড় ধরনের সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে। বাস, ট্রেন ও লঞ্চে তাদের বিনা ভাড়ায় যাতায়াতের আইনি বিধান করা হবে বলে জানিয়েছেন ডা. জোবাইদা রহমান।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমকে কেন্দ্র করে আয়োজিত ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

ডা. জোবাইদা রহমান বলেন, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা যেন কারও স্বাভাবিক জীবনযাপনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মর্যাদা ও সব ক্ষেত্রে প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। তার মতে, সময়োপযোগী চিকিৎসা ও সহায়তা পেলে বিশেষভাবে সক্ষম শিশু-কিশোরদের সম্ভাবনা আরও বিকশিত করা সম্ভব।

তিনি আরও বলেন, ‘শিশু স্বর্গ’ প্রকল্প শিশু ও তাদের মায়েদের জন্য একটি কার্যকর সহায়তা ব্যবস্থা হিসেবে কাজ করবে। আত্মবিশ্বাসই প্রতিবন্ধী শিশু ও মায়েদের জীবনের হতাশা কাটিয়ে স্বাবলম্বী ভবিষ্যতের পথে এগিয়ে নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পরিকল্পনা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি ইউনিসেফসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি ও জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

1

বিএনপি নারী আসন মনোনয়ন সাক্ষাৎকার

2

রিয়ালকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্ন

3

সংকটে ব্যবসা-বাণিজ্য, চাপে ভোক্তা

4

হরমুজ প্রণালিতে ইরানি নৌযানে মার্কিন-ইসরাইলি হামলা

5

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনায় বসতে ৫ শর্ত দিলো ইরান

6

ইসলামে মানুষের প্রতি দয়া ও মানবসেবার গুরুত্ব

7

হাদি হত্যা ইস্যুতে বিস্ফোরক দাবি মমতার

8

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

9

মধ্যপ্রাচ্য সংকটে ভারতে ফের জ্বালানির দাম বাড়ল

10

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ২০২৬-২৭: দু’দিনব্যাপী ভোটগ্রহণ শু

11

হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩

12

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

13

পাকিস্তানের বেলুচিস্তানে গ্রেনেড হামলা

14

এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি নির্বাচনে মনজুর আলম

15

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

16

জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

17

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ

18

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে হতাহত ৯৮

19

গ্যাসচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়কমন্

20