অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা,কবে-কখন ম্যাচ

ছবি: সংগৃহীত



অবিশ্বাস্য এক ম্যাচ জিতে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের অবশ্য কাঁপিয়ে দেয় ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেওয়া কেপ ভার্দে। ১২০ মিনিটের টানটান উত্তেজনাপূর্ণ ম্যারাথন শেষে আলবিসেলেস্তেরা হাঁফ ছেড়ে বাঁচল। তার আগেই নিশ্চিত হয়েছে শেষ ষোলোর প্রতিপক্ষ।

আর্জেন্টিনা মাঠে নামার ঘণ্টা চারেক আগে ডালাস স্টেডিয়ামে আরেকটি রোমাঞ্চকর ম্যাচ খেলে মিসর ও অস্ট্রেলিয়া। ১২০ মিনিটের সেই খেলা ১-১ সমতা নিয়ে টাইব্রেকারে গড়ায়। যেখানে ৪-২ ব্যবধানে জিতে মিসর শেষ ষোলোয় উঠেছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর।

আগামী ৭ জুলাই আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় মেসি-সালাহদের ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে থামবে যে কোনো এক ফুটবল মহাতারকার দৌড়। ক্লাব ফুটবলে একে অপরের বিপক্ষে খেলেছেন, দেখা হয়েছে আন্তর্জাতিক ফুটবলেও। বিশ্বকাপে আরেকবার তাদের দ্বৈরথ দেখা যাবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতা হাইকোর্টে নিজেই মামলায় লড়লেন মমতা ব্যানার্জী

1

দীর্ঘ চিকিৎসার পর রাঙ্গামাটিতে বন্য হাতির মৃত্যু

2

নুয়েনের লড়াই এখনো থামেনি

3

মাতৃত্ব শৃঙ্খল নয়, হোক আনন্দের

4

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

5

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র রক্তছায়া

6

মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ কিংবদন্তিরা

7

বিয়ের সাজে অপু বিশ্বাস, ফেসবুক পোস্টে নতুন আলোচনা

8

বিশ্বকাপসহ ফিফার সব আসর বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের,

9

পায়ের গোড়ালির ব্যথা: কারণ, লক্ষণ ও করণীয়

10

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

11

অস্ট্রেলিয়ায় কনসার্টে মাতাবেন রুনা লায়লা

12

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

13

সময় পার হলে বুঝতে পারবেন, ফলাফলের চেয়েও বড় কিছু এখানে রয়েছে

14

ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিলে গেল সেই বাজপাখির ভবিষ্যদ্বাণী

15

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

16

আহমাদিনেজাদকে ঘিরে ইরান যুদ্ধের পেছনে গোপন পরিকল্পনা

17

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

18

সরাসরি সামরিক সংঘাতে প্রস্তুত ইরান

19

ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা উড়ালেন সুমন

20