ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরান হামলায় ব্যবহৃত হয়েছিল মাস্কের এআই গ্রক

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ‘গ্রক’ ব্যবহৃত হয়েছে বলে দাবি উঠেছে। মার্কিন সরকারের একটি আইনি নথিতে এ তথ্য উঠে এসেছে, যা প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

বিষয়টি সামনে আসে ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই পরিচালিত একটি ডেটা সেন্টারকে ঘিরে চলমান পরিবেশগত মামলার শুনানিতে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আদালতে জানায়, ডেটা সেন্টারটির কার্যক্রম ব্যাহত হলে তা দেশের জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জ্বালানি নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। কারণ এখানকার এআই প্রযুক্তি সরাসরি সামরিক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে।

পেন্টাগনের এআই বিভাগের প্রধান ক্যামেরন স্ট্যানলি আদালতে দেওয়া হলফনামায় জানান, মার্কিন সামরিক বাহিনীর এআই-সহায়ক লক্ষ্যবস্তু শনাক্তকরণ কর্মসূচি ‘প্রজেক্ট মেভেন’-এ ইতোমধ্যে গ্রক প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে। তার দাবি, ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানের সময় এই প্রযুক্তির সহায়তায় মাত্র ৯৬ ঘণ্টায় হাজারো লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করা সম্ভব হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, এক্সএআই-এর বিশেষায়িত ‘গ্রক গভ মডেল’ দ্রুত তথ্য বিশ্লেষণ, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং সামরিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। ফলে সামরিক প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত মিলছে।

তবে এই প্রকল্পের শুরুতে ব্যবহৃত হচ্ছিল এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের ‘ক্লদ’ মডেল। পরে বিভিন্ন নীতিগত ও প্রযুক্তিগত কারণে সেই সহযোগিতা বন্ধ হয়ে গেলে পেন্টাগন গুগল, ওপেনএআই এবং এক্সএআইসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করে।

এদিকে এক্সএআই-এর বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এনে মামলা করেছে মার্কিন নাগরিক অধিকারভিত্তিক সংগঠন এনএএসিপি। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটি যথাযথ অনুমতি ছাড়াই একাধিক গ্যাস টারবাইন ব্যবহার করে পরিবেশ দূষণ ঘটাচ্ছে। যদিও এক্সএআই দাবি করেছে, ব্যবহৃত টারবাইনগুলো অস্থায়ী হওয়ায় সেগুলো বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামোর আওতায় পড়ে না।

প্রযুক্তি, প্রতিরক্ষা এবং পরিবেশগত বিতর্কের এই ত্রিমুখী আলোচনার কেন্দ্রে এখন রয়েছে ইলন মাস্কের এআই প্ল্যাটফর্ম ‘গ্রক’, যা ভবিষ্যতের সামরিক প্রযুক্তির রূপ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : আব্বাস আরাগচি

1

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

2

মেসির পায়ে বল থাকলে আমার হার্টবিট বেড়ে যায়

3

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

4

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭২৭৪০

5

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড লিওনেল মেসির

6

মুটিয়ে যাবে বিশ্বের ৫০ কোটির বেশি শিশু

7

মেসির গোল্ডেন বল 'ছিনতাই' করা হয়েছে: ব্রাজিলিয়ান কিংবদন্তি

8

ব্রাজিল নয়, ফাইনাল নিয়ে ভাবছেন জাপানের কোচ

9

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রামবাসীর হাতে আটক রিপন মিয়া

10

বাবা মানে জমে থাকা ভালোবাসার ঋণ

11

শিশুদের জন্য বই লিখলেন জামাল মুসিয়ালা

12

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ২০২৬-২৭: দু’দিনব্যাপী ভোটগ্রহণ শু

13

উত্তর আমেরিকায় ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস

14

ইসরায়েলের ৩৯ লক্ষ্যবস্তুতে হামলার দাবি হিজবুল্লাহর

15

দুপুরের মধ্যে ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

16

ঈদ যাত্রার দ্বিতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ

17

ব্রাজিল-হাইতি ম্যাচে কে জিতবে? জানালো হাঙর

18

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন সেলিনা হায়াৎ আইভী

19

গোল্ডেন বুট জিতে ইতিহাস এমবাপ্পের

20