অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জার্মান গণিতবিদকে পরের বিশ্বকাপে চেষ্টা করতে বলে নেইমারের খোঁচা

ছবি: সংগৃহীত


জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট বিশ্বকাপ নিয়ে করেছিলেন ভবিষ্যৎবাণী। তার সেই ভবিষ্যৎবাণীতে ছিল ব্রাজিল ‘রাউন্ড অব ৩২’ পার হতে পারবে না, অর্থাৎ হারবে জাপানের কাছে। এছাড়া তিনি নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পেয়েছিলেন। কয়েক ঘণ্টার ব্যবধানে ক্লেমেন্টের পুরো ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছে। এসব ভবিষ্যৎবাণী ফুটবলারদের নজরও যে এড়ায় না, সেটা জানা গেল নেইমারের প্রতিক্রিয়ায়। জাপানকে হারানোর পর ক্লেমেন্টকে খোঁচা দিলেন ব্রাজিলের তারকা।


হিউস্টনে গত রাতে স্নায়ুচাপে ভরা ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। চোট কাটিয়ে ফিরলেও এখনো পুরো ম্যাচ খেলার অবস্থা না থাকায় এই ম্যাচে নেইমার ছিলেন বেঞ্চে।

তবে পিছিয়ে পড়ে ব্রাজিল সমতা ফেরানোর পর সতীর্থদের সঙ্গে উল্লাসে মাতেন তিনি, জয় নিশ্চিতের পর সেই আনন্দ বাড়ে দ্বিগুণ। এরপর সামাজিক মাধ্যম এক্সে নেইমার লিখেছেন, ‘জনাব জোয়াকিম ক্লেমেন্ট, দয়া করে পরের বিশ্বকাপে চেষ্টা করবেন।’

গণিতবিদ ক্লেমেন্টের হিসেব বলছিল এবার বিশ্বকাপ জিতবে আগে কখনো না জেতা নেদারল্যান্ডস। তবে সেটাও ভুল প্রমাণিত হয়েছে। ব্রাজিলের কয়েক ঘণ্টা পর খেলতে নেমে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ডাচরা।

এবার বিশ্বকাপে নানান রকম প্রেডিকশন করা হচ্ছে। ভবিষ্যৎবাণীতে বিভিন্ন প্রাণীদের ব্যবহার করার পাশাপাশি গণিতবিদ, অর্থনীতিবিদরাও নানান হিসেবের খাতা খুলে বসেছেন। গণিতবিদরা মূলত অতীতের রেকর্ড, খেলোয়াড়দের আক্রমণ ও রক্ষণভাগের শক্তি এবং বর্তমান ফর্মের বিপুল ডেটা বিশ্লেষণ করে প্রতিটি দলের জেতার সম্ভাব্যতা হিসাব করেন। এমনকি তারা একটা দেশের জনসংখ্যা, অর্থনীতির অবস্থাও আমলে নেন।

তবে এসব তথ্য-উপাত্তের তত্ত্বের সঙ্গে মাঠের খেলার আদতে যে মিল নেই, সেটাই প্রমাণিত হলো।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাইলেই ব্রাজিলের হয়ে খেলতে পারতেন মেসি,জেনে নিন কিভাবে?

1

ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা ট্রাম্পের

2

মিয়ানমারে বন্দিদের সাজা কমানোর ঘোষণা

3

অপ্রত্যাশিত প্রশ্নে বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলারকে বিব্রত ক

4

শিক্ষাগত যোগ্যতার সনদ বিতর্কে কেন নীরব মোদি?

5

২৪ ঘণ্টার মধ্যেই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: শেহবাজ শ

6

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

7

সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝড়ের সতর্কবার্তা

8

ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

9

অর্থনীতির সব সূচকই চাপে: মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান

10

বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

11

পাকিস্তানে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার শান্তি বৈঠ

12

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

13

জাতীয় সংসদের অধিবেশন শুরু

14

১৭ বছর বয়সে কলেজ ছেড়ে ৯ বছর পর ৩৩০ কোটি ডলারের এআই প্রতিষ্ঠা

15

হরমুজ সংকটের প্রভাবে রাশিয়ার তেল আমদানি শুরু করল জাপান

16

এফডিআরের ৬২ কোটি টাকা সিইওর কবজায়

17

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

18

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও ইরানের আলোচনা

19

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের আগে শক্তির বার্তা আলজেরিয

20