অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘নিজেকে কন্ট্রোল করো!’ সালমানের কাছে ধমক খেলেন করণ জোহর

বলিউড সুপারস্টার সালমান খান ও প্রযোজক ও পরিচালক করণ জোহর। ছবি: সংগৃহীত

সালমানের ব্যক্তিগত প্রশ্নে অস্বস্তিতে করণ জোহর

ভারতের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম, সম্পর্ক ও নানা বিতর্ক নিয়ে আলোচনার জন্য পরিচিত। প্রযোজক ও পরিচালক করণ জোহরের সঞ্চালনায় অনুষ্ঠানটির আড্ডায় উঠে এসেছে তারকাদের জীবনের নানা অজানা প্রসঙ্গ। এবার নতুন সিজনের প্রোমোতে বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের প্রথম পর্বের প্রচারঝলকে সালমান খানকে অতিথি হিসেবে দেখা গেছে। প্রোমোর শুরুতেই করণের সঙ্গে তাঁকে হাসি-ঠাট্টায় মেতে উঠতে দেখা যায়। তবে কিছুক্ষণের মধ্যেই সালমানের ব্যক্তিগত জীবন নিয়ে সঞ্চালকের সরাসরি প্রশ্ন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

সালমানকে স্বাগত জানিয়ে করণ জোহর বলেন, ‘একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন, “ইটস ডান, ব্রো”। তাই আমার শেষ সিজন শুরু করার জন্য এই মানুষটির থেকে ভালো আর কে-ই হতে পারেন!’

দীর্ঘদিন ধরে ‘কফি উইথ করণ’ বলিউডের তারকাদের আড্ডা, সম্পর্ক, বিচ্ছেদ ও নানা গুঞ্জন নিয়ে আলোচনার অন্যতম পরিচিত মঞ্চ। অনুষ্ঠানের প্রতিটি সিজনেই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে করণের প্রশ্ন দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

‘তুমি কি এখনও ভার্জিন?’—করণের প্রশ্ন

প্রোমোতে করণ জোহর মজা করে সালমানকে বলেন, ‘কফি উইথ করণের পর এবার শুরু হচ্ছে কফি উইথ সালমান।’ এরপরই অভিনেতার উদ্দেশে তিনি সরাসরি প্রশ্ন করেন, ‘তুমি কি এখনও ভার্জিন?’

সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রশ্ন অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বলিউডের এই তারকা। তবে নতুন প্রোমোতে প্রশ্নের জবাবে সালমানের প্রতিক্রিয়া দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে।

সালমানের পাল্টা জবাব, আলোচনায় প্রোমো

করণের প্রশ্ন শুনে এবার আর চুপ থাকেননি সালমান খান। সঞ্চালককে পাল্টা জবাব দিয়ে তিনি বলেন, ‘আরে ভাই, নিজেকে একটু কন্ট্রোল করো।’

সালমানের এই মন্তব্যকে ঘিরেই নতুন সিজনের প্রচারঝলক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ব্যক্তিগত প্রশ্নের জবাবে অভিনেতার এমন প্রতিক্রিয়া দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

প্রোমো প্রকাশের পর থেকেই অনুষ্ঠানটির নতুন সিজন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। জানা গেছে, নবম সিজনের প্রথম পর্বটি শিগগিরই প্রচারিত হবে। তবে পর্বটির নির্দিষ্ট সম্প্রচারের সময়সূচি প্রোমোতে উল্লেখ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আর অগণতান্ত্রিক কর্মকাণ্ড হবে না: জয়নুল আবদিন ফারুক

1

সীমান্তজুড়ে ভারতের সামরিক বলয়, নতুন ঘাঁটি ও ড্রোন নজরদারি নি

2

‘ইয়ামালকে আটকাতে হলে রুমে তালাবন্দি রাখতে হবে’— স্কালোনির রস

3

ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

4

ঋতুপর্ণার সেই গোলের নাম কেন অলিম্পিক গোল

5

প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখলে বাড়বে উৎপাদন: মৎস্যমন্ত্রী

6

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

7

ছেলে-মেয়ে যেন আমার লাশ না ছোঁয়

8

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

9

আজ বিশ্ব মা দিবস

10

শেষ মুহূর্তের দিয়ালোর গোলে আইভরি কোস্টের দুর্দান্ত সূচনা

11

১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করল চীন

12

বিশ্বকাপ যাঁদের ক্যারিয়ার বদলে দিয়েছে

13

বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ম্যাচে ৭ দেশের রেফারি

14

ইরান যুদ্ধ ইস্যুতে চীনের সহায়তা প্রয়োজন নেই : ট্রাম্প

15

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করল চীন

16

বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের

17

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা শুরু ২০ ডিসেম্

18

গদি বাঁচাতে ট্রাম্পের সাহায্য চান ইনফান্তিনো, অস্বীকার হোয়াই

19

সৌদি আরবে হামলায় হাউছিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের শক্তি, অস্ত

20