ফিলিস্তিনের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার জুমার নামাজ পরিচালনার পরপরই তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিস।
প্রতিবেদন অনুযায়ী, আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘিরে ফেলেন। পরে তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
শেখ খালেদ আবু জুমআকে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের কথাও জানানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি এবং নিয়মিত আটকের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে।
সর্বশেষ শেখ খালেদ আবু জুমআর গ্রেপ্তারের ঘটনাও আল-আকসা মসজিদকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে সামনে এসেছে।
তথ্যসূত্র: আল-জাজিরা।
মন্তব্য করুন