অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৮৬, কিশোর গ্যাংয়ের ৪৭৪ সদস্য আটক

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৭৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৩১২ জন

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১১১ জন, পূর্ববর্তী মামলায় ৫৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৫ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন রয়েছেন। এ ছাড়া কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৩ জন, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ৯২ জন এবং সাজা পরোয়ানার ভিত্তিতে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার

মাদকসংক্রান্ত মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মাদক বহনকারী এবং ২৬ জন মাদকসেবী। এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় ৫০ জন মাদক ব্যবসায়ীসহ মাদকবিরোধী অভিযানে মোট ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ২৯টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ১৩০ গ্রাম গাঁজা, ৯০ লিটার চোলাই মদ এবং দুই বোতল স্কাফ সিরাপ।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৩ সদস্য গ্রেপ্তার

অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ২৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ফেনী থেকে ১৩ জন, চট্টগ্রাম থেকে তিনজন, কুমিল্লা ও নোয়াখালী থেকে দুজন করে এবং লক্ষ্মীপুর, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে একজন করে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৭৪ জন

কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৭৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২৭৮ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৯৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক আটক কিশোর গ্যাং সদস্যদের মধ্যে কুমিল্লায় ১৭৫ জন, চট্টগ্রামে ৯৫ জন, লক্ষ্মীপুরে ৬৩ জন, নোয়াখালীতে ৫৪ জন, চাঁদপুরে ৩৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ জন, খাগড়াছড়িতে ১৫ জন, কক্সবাজারে নয়জন এবং রাঙামাটিতে একজন রয়েছেন।

জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্রমণ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়

1

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

2

এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

3

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, কাজ করছে ১২ ইউনি

4

আর্জেন্টিনা–মিশর ম্যাচে ‘ইচ্ছাকৃত পক্ষপাতের কোনো প্রমাণ পাইন

5

বিশ্বে মহামারি বা বিপর্যয় নেমে আসলে নিরাপদ থাকবে অস্ট্রেলিয়া

6

চোটে বিশ্বকাপে ছিটকে পড়ার শঙ্কায় গ্যানাব্রি

7

মাদক পাচার ঠেকানোর দায়িত্বে থেকেও হেরোইনসহ গ্রেপ্তার পুলিশ ক

8

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা

9

আমরা চ্যাম্পিয়ন না হয়ে শান্ত হচ্ছি না, বললেন এমবাপ্প

10

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগ

11

বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

12

সৌদির আকাশ সুরক্ষায় টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য

13

অকার্যকর বিদ্যুৎকেন্দ্রে মাসে ৩০০ কোটি ব্যয় হতো: চিফ হুইপ

14

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা

15

যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে রুশ হামলা

16

কথা কম বলে জবাবটা মাঠেই দিতে ভালোবাসি:রোমেরো

17

ঋতুপর্ণার সেই গোলের নাম কেন অলিম্পিক গোল

18

এখন পর্যন্ত দেশে হামের টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখ শিশু

19

প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ

20