ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগান্তি

হঠাৎ করেই বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম Facebook এবং Messenger-এ বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা থেকেই প্ল্যাটফর্ম দুটি ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।

অনেক ব্যবহারকারী ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে লগইন সমস্যায় পড়েন এবং স্ক্রিনে ‘Sorry, Something Went Wrong’ বার্তা দেখতে পান। একইসঙ্গে মেসেঞ্জারেও বার্তা আদান-প্রদান ও অ্যাপ ব্যবহারে ব্যাঘাত ঘটছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য সান এবং অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সময় সকাল সাড়ে ৯টার পর থেকে প্রথম সমস্যার অভিযোগ আসতে শুরু করে। এরপর মাত্র ৩৬ মিনিটের মধ্যে মেসেঞ্জার সম্পর্কিত প্রায় ৭ হাজার ৫০০টির বেশি অভিযোগ জমা পড়ে।

ডাউনডিটেক্টরের তথ্য বলছে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার অভিযোগ দ্রুত বাড়তে থাকে। সবচেয়ে বেশি সমস্যা দেখা গেছে মোবাইল অ্যাপ ব্যবহারে।

বিশ্বের বিভিন্ন অঞ্চল—যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, মধ্যপ্রাচ্য ও ফিলিপিন্সসহ একাধিক দেশ থেকে একই ধরনের সমস্যার রিপোর্ট পাওয়া গেছে। ফলে এটি একটি বৈশ্বিক পর্যায়ের সেবা বিভ্রাট বলে ধারণা করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত ফেসবুক বা মেসেঞ্জার কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিভ্রাটের কারণ জানায়নি। ব্যবহারকারীরা দ্রুত সেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট

1

ফাইনালে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর

2

জেনারেল সোলাইমানির ছবি দিয়ে জাতিসংঘে ইরানের ‘কূটনৈতিক প্রতিব

3

ইরান চুক্তিতে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট তীব্র

4

বিশ্বকাপজুড়ে সবচেয়ে বেশি গুজবের শিকার মেসি ও আর্জেন্টিনা

5

মেসির মুখোমুখি হওয়াই বড় প্রাপ্তি, বলছেন সুইস ফুটবলাররা

6

বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

7

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরাসরি হুঁশিয়ারি দিল ইরান

8

কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল,আলোচনায় বাংলাদেশও

9

কাতারের উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

10

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

11

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্

12

আর্জেন্টিনা সাপোর্ট করি কিন্তু চাই রোনালদো বা নেইমার জিতুক

13

বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির

14

বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ম্যাচে ৭ দেশের রেফারি

15

বাসের ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

16

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

17

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

18

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্য

19

২৬ জুন পবিত্র আশুরা, মহররম মাসের চাঁদ দেখা গেছে

20