ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘জয় বাংলা’ স্লোগান লেখার মামলায় বাবা-ছেলে কারাগারে

বাবা মালেক মির ও তার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী শামীম। ছবি: সংগৃহীত

ভোলার মনপুরায় দোকানপাট ও একটি রাজনৈতিক কার্যালয়ের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনাকে ঘিরে দায়ের হওয়া মামলায় এক যুবক ও তার বাবাকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুন উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় কয়েকটি দোকান ও একটি বিএনপি কার্যালয়ের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা দেখতে পেয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বাজারে উপস্থিত থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী শামীমকে স্থানীয় কিছু নেতাকর্মী আটক করে এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনার সময় সংঘর্ষে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতাও আহত হন বলে অভিযোগ রয়েছে। পরে ওই নেতা বাদী হয়ে শামীম, তার বাবা মালেক মিরসহ ছয়জনের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা দায়ের করেন।

মামলার পরদিন শামীমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে একই মামলায় তার বাবা মালেক মিরকেও আটক করা হয় এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এছাড়া শিপন নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার বাকি তিন আসামি এখনও পলাতক রয়েছেন।

এদিকে শামীমের পরিবারের দাবি, শাটারে স্লোগান লেখার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাদের অভিযোগ, তাকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং পরবর্তীতে মিথ্যা মামলায় জড়িয়ে বাবা-ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে পুলিশ বলছে, মামলায় নাম থাকা আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মামলার ভিত্তিতে তিনজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিংবদন্তি অভিনেত্রী শাবানার ৭৫তম জন্মদিন আজ

1

জাপান কোচের কাছে আর্জেন্টিনাই সেরা

2

হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল

3

ভারতে ‘তেলাপোকা পার্টি’ নিয়ে তরুণদের ঝড়

4

গোলশূন্য ড্র, তবুও সেমিফাইনালে আর্সেনাল

5

এনআইডি আবেদনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

6

আগামী সপ্তাহে আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

7

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্

8

গরমে ত্বকের যত্নে ঘরোয়া উপায়

9

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

10

‘সবকিছুই তার ইচ্ছের ওপর’, ২০৩০ বিশ্বকাপে মেসির খেলা প্রসঙ্গে

11

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার

12

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

13

কোনো কিছুই অসম্ভব নয়-আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে কোচ

14

প্রথম বহরে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী

15

মেসির নামেই বিশ্বকাপের সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ

16

জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন

17

উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্

18

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

19

স্পেনের বিশ্বকাপ ট্রফি উদযাপনের সময় পেছন ফিরে দাঁড়ানোর কারণ

20