ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নারী আসনে এমপি হতে যাচ্ছেন এনসিপির মাহমুদা মিতু

ডা. মাহমুদা আলম মিতু। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা আলম মিতু। ১১ দলীয় জোট থেকে তাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল।

জোটভিত্তিক আসন বণ্টনে বিএনপি ও তাদের মিত্ররা ৩৬টি, জামায়াতে ইসলামী ও তাদের জোট ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য ১টি আসন নির্ধারিত হয়েছে। এরই অংশ হিসেবে জোটের কোটা থেকে এনসিপির এই নেত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে, একই প্রক্রিয়ায় অন্য জোটভুক্ত প্রার্থীদের মধ্যেও মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সরাসরি ভোটে নয়, বরং আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে দলীয় আসন বণ্টনের ভিত্তিতে হয়ে থাকে।

ডা. মাহমুদা আলম মিতুর পৈতৃক বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামে। তার দাদা আমজাদ হোসেন তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। শৈশব ও শিক্ষাজীবনের বড় অংশ তিনি ঝালকাঠি ও বরিশালে কাটিয়েছেন। পরে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক দায়িত্ব পাওয়ার আগে থেকেই তিনি ঝালকাঠি-১ এলাকায় তরুণদের কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, শিক্ষা উন্নয়ন ও গ্রামীণ স্বাস্থ্যসেবায় কাজ করে আসছেন। ‘কেয়ার অব মিতু’ নামে একটি সামাজিক উদ্যোগের মাধ্যমে তিনি দীর্ঘদিন অসহায় মানুষের পাশে রয়েছেন।

তিনি জানান, চিকিৎসক হিসেবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাতৃস্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা এবং কমিউনিটি স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নে কাজ করতে চান। একই সঙ্গে ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনার মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিতে চান বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় কার্যকর করার আহ্বান জামায়াত আমিরের

1

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

2

পাক-আফগান উত্তেজনা কমাতে মধ্যস্থতায় ইরান

3

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

4

মেসি সবার জন্য অনন্য দৃষ্টান্ত: স্পেন কোচ

5

হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: বিমান প্রতিমন্ত্রী

6

পেলে-মেসিকেও ছাড়িয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল

7

পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, ১-১ গোলে ড্র

8

প্রিয়াঙ্কা-অরল্যান্ডো জুটি আসছে নতুন সিনেমা

9

ভায়াগ্রা ব্যবহারের গুঞ্জন উড়িয়ে দিলেন ইংল্যান্ডের কোচ

10

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

11

আর্জেন্টিনাবিরোধী বক্তব্য দিলেই প্রবেশে নিষেধাজ্ঞা, ভিসা হবে

12

২০৩০ বিশ্বকাপ থেকে মরক্কোকে বাদ দেওয়ার দাবি স্পেনের

13

বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনসহ ৩ শিশুর

14

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডির পরামর্শ স্পিকারের

15

হরমুজ প্রণালী সচলে যুক্তরাষ্ট্রকে ‘উদার’ শান্তি প্রস্তাব দিল

16

বিমানবন্দরে ২৫ কোটি টাকার সোনা জব্দ, নেপথ্যে কারা

17

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবার পেল সহায়তা

18

স্পেসএক্সের আইপিওতে শেয়ার মূল্য ১৩৫ ডলার

19

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

20