ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই গৌরব, আবেগ এবং ইতিহাসের সবচেয়ে বড় অর্জনের প্রতীক। তবে এই বিশ্বকাপ ট্রফিকে ঘিরে এমন দুটি ঘটনা রয়েছে, যা পুরো ফুটবল দুনিয়াকে চমকে দিয়েছিল। ইতিহাসে দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি।

তখন বর্তমান বিশ্বকাপ ট্রফি ছিল না। সেই সময় ব্যবহার করা হতো বিখ্যাত জুলে রিমে কাপ, যা ছিল বিশ্বকাপের আসল প্রতীক। আর এই ট্রফিকেই ঘিরে ঘটে যায় দুইটি চাঞ্চল্যকর চুরির ঘটনা।

প্রথম ঘটনা ঘটে ১৯৬৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের সময়। ইংল্যান্ড বিশ্বকাপ জয়ের পর ট্রফিটি সাধারণ মানুষের দেখার জন্য প্রদর্শনীতে রাখা হয়। কাচের বাক্সে কঠোর নিরাপত্তার মধ্যে থাকলেও নিরাপত্তার দুর্বলতার সুযোগে ট্রফিটি চুরি হয়ে যায়।

ঘটনার পর স্কটল্যান্ড ইয়ার্ডে একটি ফোন আসে, যেখানে চোরেরা দাবি করে ট্রফিটি তাদের কাছে রয়েছে এবং মুক্তিপণ দিলে তা ফেরত দেওয়া হবে। তদন্তে এডওয়ার্ড বেটলি নামে এক সাবেক সেনাকে গ্রেপ্তার করা হয়। তবে তার কাছ থেকে ট্রফিটি উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে ‘পিকেলস’ নামের একটি কুকুর দক্ষিণ লন্ডনের একটি ঝোপের মধ্যে মোড়ানো অবস্থায় ট্রফিটি খুঁজে পায়। পরে ট্রফিটি পুনরুদ্ধার করা হয় এবং ইংল্যান্ড সেটি নিয়েই বিশ্বকাপ জয় উদযাপন করে।

দ্বিতীয় এবং সবচেয়ে বড় ঘটনা ঘটে ব্রাজিলে। নিয়ম অনুযায়ী কোনো দেশ যদি তিনবার বিশ্বকাপ জেতে, তাহলে জুলে রিমে কাপ স্থায়ীভাবে তাদের দেওয়া হতো। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বার বিশ্বকাপ জিতে ট্রফিটির স্থায়ী মালিকানা পায়।

এরপর রিও ডি জেনেইরোতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কার্যালয়ে ট্রফিটি রাখা হয়। বুলেটপ্রুফ কাচের বাক্সে সংরক্ষিত থাকলেও নিরাপত্তার একটি বড় দুর্বলতা ছিল কাঠের কাঠামো।

এই দুর্বলতার সুযোগ নিয়ে ১৯৮৩ সালে ট্রফিটি আবার চুরি হয়ে যায়। তদন্তে জানা যায়, সের্জিও পেরাল্তা নামের এক ব্যাংকার এই পরিকল্পনা করেন। পরে এক সাবেক পুলিশ কর্মকর্তা ও এক ডেকরেটর এই চুরিতে অংশ নেয়।

পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করলেও ট্রফিটি আর কখনো উদ্ধার করা যায়নি। তদন্তে উঠে আসে, একজন স্বর্ণকার ট্রফিটি গলিয়ে সোনা আলাদা করে ফেলেন। ফলে ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান প্রতীকটি চিরতরে হারিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি কি লাল কার্ড থেকে বেঁচে গেলেন

1

ঈদের দিন ছাড়া খোলা থাকবে কাস্টম হাউস

2

চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল

3

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা, ভিসি অবাঞ্ছিত

4

জামিন পেলেন আমির হামজা

5

ইরান ইস্যুতে যুদ্ধে না জড়ানোর অবস্থান পুনর্ব্যক্ত করলো ফ্রান

6

এনসিপিতে যোগ দিচ্ছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

7

বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বি

8

ইরানে প্রবেশ করা উচিত হয়নি, স্বীকার করলেন ট্রাম্প

9

বাংলাদেশে নিউজিল্যান্ড সিরিজ খেলতে কিউই দল

10

ম্যারাডোনা, পেলে এবং মেসির টেবিলে রোনালদোর কোনো আসন নেই

11

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

12

কেন গরমে কালো পোশাক পরলে গরম বেশি লাগে?

13

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

14

রক্তচাপ বৃদ্ধিতে কফির ভূমিকা কতটা?

15

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে ৩৫ হাজার কোটি বরাদ্দ

16

এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল: স্কালোনি

17

ভ্রমণ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়

18

জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক, হট্টগোল, বেরিয়ে গে

19

ফ্রান্সকে হারিয়ে ইয়ামালের পোস্ট , কী লিখলেন এই তারকা?

20