অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: ফ্রান্সের কোচ দেশম

ছবি: সংগৃহীত



আর্জেন্টিনা–মিসর ম্যাচে রেফারিং বিতর্ক এখন তুঙ্গে। ফ্রান্সের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও ভিএআরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কেউ কেউ। তবে সেই দলে নেই ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

দেশমের বরং চাওয়া, আজ বাংলাদেশ সময় রাত দুইটায় কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচেও যেন আর্জেন্টিনা–মিসর ম্যাচের মানের রেফারিং পান। মরক্কো ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘আশা করি, আমাদের রেফারিও মঁসিয়ে লেতেক্সিয়ের মতোই দক্ষ হবেন।’


ফ্রান্স–মরক্কো ম্যাচের রেফারি নির্ধারণ নিয়েও বিতর্ক ছড়িয়ে পড়েছে। এ ম্যাচের পাঁচ রেফারির সবাই আর্জেন্টাইন। সর্বশেষ বিশ্বকাপ ফাইনাল থেকে আর্জেন্টিনার সঙ্গে একধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে ফ্রান্সের।

এক দেশ থেকে পাঁচ রেফারি নিয়োগ দেওয়া নিয়েও সমালোচনা আছে। মূল রেফারি হিসেবে ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আর্জেন্টাইন ফাকুন্দো টেলোকে। ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচেও তিনি দায়িত্বে ছিলেন।

টেলোর স্বদেশি জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাড সহকারী রেফারি হিসেবে কাজ করবেন। আরেক আর্জেন্টাইন দারিও হেরেরাকে চতুর্থ রেফারি হিসেবে রাখা হয়েছে। ক্রিস্টিয়ান নাভারো থাকবেন রিজার্ভ সহকারী রেফারি হিসেবে।

এ নিয়ে ফরাসি সংবাদমাধ্যমে সমালোচনা হলেও দেশম বলেছেন, ‘আমি রেফারিদের বিশ্বাস করি। আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।’

গতবারের মতো এবারও ফাইনালে দেখা হতে পারে আর্জেন্টিনা–ফ্রান্সের। তাই কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দেশটির পাঁচ রেফারি দেওয়া ঠিক হলো কি না, সমালোচনা আছে এ নিয়েও।

তবে ফ্রান্সের গোলরক্ষক রবিন রিসার গতকাল সংবাদ সম্মেলনে উড়িয়ে দিয়েছেন তা, ‘গত ফাইনালটা থেকে (আর্জেন্টিনার সঙ্গে) আমাদের কিছুটা তিক্ততা আছে। কিন্তু এটা খেলারই অংশ। যদি কোনো রেফারি ম্যাচ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে তা যোগ্যতার কারণেই পেয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা সভাপতির পদত্যাগ চাইলেন তেবাস

1

চট্টগ্রাম বন্দরের ২২০ কনটেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

2

জন্মনিয়ন্ত্রণ পিলের দাম দিতে গিয়ে যেভাবে ফাঁস হলো স্বামীর পর

3

অপ্রতীম হত্যার নেপথ্যে কী, উদঘাটনে মাঠে নেমেছে পাঁচ বাহিনী

4

অপ্রতিম হত্যা : দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি

5

বাগদান সারলেন শেখ সাদী

6

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

7

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি শান্তর

8

ইরান অধিনায়ক তারেমিকে বিমানবন্দরে আটকে যুক্তরাষ্ট্রের বিরুদ্

9

শিক্ষকদের পে-স্কেল নিয়ে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী

10

কেন নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা বইটি? জেনে নিন

11

সরকারকে বিপদে ফেলতে মিথ্যা ছড়ানো ষড়যন্ত্র: রিজভী

12

ইরান যুদ্ধে ২৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের

13

সালাহ ফ্যাক্টর ভাবাচ্ছে মেসিদের

14

মেসি ছাড়া বিশ্বকাপ আর আগের মতো হবে না: মরিনিও

15

সবার ভালোবাসায় মনে হচ্ছে, আমার জন্ম সার্থক : চৈতী

16

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘বার্তা’

17

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের ক্যাসেমিরো

18

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফাকেও হারাল বেলজিয়াম

19

অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা

20