ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

স্পেনকে রুখে দিয়ে এক রাতেই ৪৯ লাখ ফলোয়ার ভোজিনহার

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দে। ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে টুর্নামেন্টের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে তারা। আর এই সাফল্যের সবচেয়ে বড় নায়ক ছিলেন অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা, যিনি পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত সব সেভ করে স্পেনের আক্রমণভাগকে বারবার ব্যর্থ করে দেন।

ম্যাচে বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল স্পেনের। মিকেল ওইয়ারসাবাল, ফেরান তোরেস ও আইমেরিক লাপোর্তের মতো খেলোয়াড়রা একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান ভোজিনহা। তার অসাধারণ গোলকিপিংয়ে কেপ ভার্দে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করে। ম্যাচে সাতটি সেভ করে তিনি ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতিও পান।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার গল্প শুধু মাঠের পারফরম্যান্সেই সীমাবদ্ধ ছিল না। ম্যাচ চলাকালে ব্রাজিলের জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমার ক্যাসিমিরো মিগেল তার দর্শকদের ভোজিনহার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসরণ করার আহ্বান জানান। তখন তার অনুসারী সংখ্যা ছিল মাত্র ৫০ হাজার। কিছুক্ষণের মধ্যেই সেই সংখ্যা কয়েক লাখে পৌঁছে যায়। ম্যাচ শেষ হওয়ার পর ফলোয়ার বৃদ্ধির গতি আরও বেড়ে যায় এবং এক রাতের ব্যবধানে তা ৪৯ লাখে পৌঁছায়।

ভোজিনহার পুরো নাম জোসিমার হোসে এভোরা দিয়াস। ফুটবল অঙ্গনে তিনি ‘ভোজিনহা’ নামেই পরিচিত। শৈশবে দাদা-দাদির স্নেহে বড় হওয়ার কারণে এই নামটি তার সঙ্গে জড়িয়ে যায়। পর্তুগিজ ভাষায় ‘ভোজিনহা’ শব্দের অর্থ আদরের নাতি। বর্তমানে তিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেসের হয়ে খেলছেন। এর আগে গিল ভিসেন্তে ও এএল লিমাসোলের জার্সিতেও মাঠ মাতিয়েছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে স্মরণীয় পারফরম্যান্সের মাধ্যমে ভোজিনহা শুধু কেপ ভার্দের নায়কই হননি, বিশ্বকাপের অন্যতম আলোচিত ফুটবলারেও পরিণত হয়েছেন। মাঠের সাফল্য কীভাবে একজন খেলোয়াড়ের জীবন বদলে দিতে পারে, তারই উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

1

এই সরকার ভাবছে সব দখল করবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল: নাহিদ

2

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

3

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় এগোচ্ছে ইউরো

4

অফিস পলিটিক্স থেকে বাঁচার ৬ কার্যকর উপায়

5

অনলাইনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার উপায়

6

বিশ্বকাপ ইতিহাসে হ্যাটট্রিক করে নতুন মাইলফলক মেসির

7

ময়মনসিংহে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

8

ব্রিটেনের প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম

9

শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন

10

ভিত্তিহীন গল্প ছড়িয়ে সবাই আমাদের পতন দেখার অপেক্ষায় ছিল: ডি

11

দুবাইয়ে শপিং মলে ডেকে বেনজীরকে আটক

12

আমি খুবই সৌভাগ্যবান : সাবিলা নূর

13

গ্রুপে পয়েন্ট সমান হলে যেভাবে চূড়ান্ত তৃতীয় সেরা ৮ দল নকআউটে

14

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা আশ্রয় নিল

15

বিদায়ের মঞ্চে মেসি-রোনালদো-নেইমার, শেষ বিশ্বকাপের আবেগ

16

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

17

৪ মে পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস

18

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্

19

মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক

20