ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি অথবা মৃত্যু, আত্মসমর্পণ নয় : ইমরান খান

সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগার থেকে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো সমঝোতা বা আত্মসমর্পণ নয়—তার সামনে এখন একমাত্র পথ ‘মুক্তি অথবা মৃত্যু’।

একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, তাকে বিচার বিভাগের কাছে নতি স্বীকারে বাধ্য করতে তার স্ত্রী বুশরা বিবির ওপর কারাগারে নির্যাতন চালানো হচ্ছে। বিষয়টি সামনে এনেছেন তার বোন আলিমা খানম।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলিমা খানম দাবি করেন, ইমরান খান ও বুশরা বিবিকে ‘অমানবিক ও নিষ্ঠুর’ পরিস্থিতিতে নির্জন কারাবাসে রাখা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ইচ্ছাকৃতভাবে তাদের জামিন শুনানি পিছিয়ে দিচ্ছেন, যাতে কারাবাস দীর্ঘায়িত হয়।

ইমরান খানের আইনজীবী সালমান সাফদারের বরাত দিয়ে তিনি জানান, বুশরা বিবিকে দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে রেখে মানসিকভাবে চাপে রাখার চেষ্টা চলছে। উদ্দেশ্য হলো, ইমরান খানকে সরকারের সঙ্গে সমঝোতায় বাধ্য করা। তবে ইমরান খান তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, তিনি যেকোনো পরিস্থিতি সহ্য করতে প্রস্তুত, কিন্তু এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করবেন না।

আলিমা খানম আরও অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট ‘চুরি’ করে ক্ষমতায় এসেছে এবং বিচার বিভাগের কিছু ব্যক্তি এ কাজে সহায়তা করছেন।

এদিকে কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থাও উদ্বেগজনক বলে জানিয়েছে তার পরিবার। ৭৩ বছর বয়সী এই নেতা ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, তিনি ডান চোখের দৃষ্টিশক্তির বড় অংশ হারিয়েছেন এবং গত মাস থেকে তার দীর্ঘমেয়াদি চিকিৎসা চলছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা

1

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের

2

নতুন গান নিয়ে ফিরছেন ঈশিতা

3

নতুন ফটোশুটে অপু বিশ্বাস, রহস্যময় বার্তায় ভক্তদের কৌতূহল

4

৯০ মিনিটেই মিলিয়নিয়ার কেপ ভার্দের গোলরক্ষক

5

যুদ্ধবিরতির মাঝেও লেবানন-ইসরাইল সীমান্তে সংঘর্ষ

6

আজ ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনালে কে জিতবে, জানালো সুপার

7

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ভিএআর বিতর্ক, ফিফার নিয়মে কী আছে

8

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডা

9

চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল

10

এমবাপ্পের গোল ঘিরে ফের আলোচনায় ভিএআর

11

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ

12

অভিবাসী থেকে বিশ্বচ্যাম্পিয়ন, ইয়ামাল নিকোর সাফল্যের অনুপ্রের

13

নেইমারকে নিয়ে মন্তব্য করে ভাইরাল,কে এই জাপানি ফুটবলার?

14

ইরানকে ৩০০ কোটি ডলার দেওয়ার দাবি নাকচ আমিরাতের

15

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

16

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

17

আর্জেন্টিনা ম্যাচ কঠিন হবে বলে সতর্ক করলেন অস্ট্রিয়া কোচ

18

ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলায় হারলেন ইলন মাস্ক

19

বিরোধীদের লক্ষ্য দেশকে অশান্ত করা: প্রধানমন্ত্রী

20