ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পশু জবাই বিধিনিষেধের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে জনস্বার্থ মামলা মহুয়া মৈত্রের

একটি জনসভায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র |সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ সরকার গরু ও মহিষসহ গবাদি পশু জবাই এবং গোশত বিক্রির ক্ষেত্রে পুরোনো একটি আইন নতুনভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিতর্ক।

কোরবানির ঈদের আগে জারি করা এই বিধিনিষেধের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি মামলার আবেদনকারী হিসেবে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র।

রাজ্য সরকারের নির্দেশনায় বলা হয়েছে, পশু জবাইয়ের আগে গবাদি পশুর বয়স ও শারীরিক অবস্থা পশুচিকিৎসকের মাধ্যমে যাচাই করা বাধ্যতামূলক। এই বিধানকেই চ্যালেঞ্জ করেছেন মহুয়া মৈত্রসহ আবেদনকারীরা।

তার পক্ষের আইনজীবী আদালতে জানান, তিনি মামলায় শুধুমাত্র অন্তর্বর্তীকালীন স্বস্তি বা ‘ইন্টারিম রিলিফ’ চেয়েছেন।

আইনজীবীর যুক্তি, ১৯৫০ সালের যে আইনটি পুনরায় কার্যকর করা হয়েছে, সেটি মূলত ধর্মীয় জবাই সংক্রান্ত বিধিনিষেধের সঙ্গে সম্পর্কিত ছিল। ওই আইনের একটি ধারায় বলা আছে, ১৪ বছরের বেশি বয়সী পশুই কোরবানির জন্য ব্যবহার করা যেতে পারে।

তিনি আরও বলেন, কোরবানি সাধারণত সুস্থ পশুর ক্ষেত্রে প্রযোজ্য, অসুস্থ বা অক্ষম পশুর ক্ষেত্রে নয়। ফলে নতুন নির্দেশনা বাস্তবায়নে ধর্মীয় প্রথা পালনে জটিলতা তৈরি হতে পারে বলেও দাবি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

1

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

2

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্যারামেডিক নিহত

3

পেনশন স্কিমে নতুন দিকনির্দেশনা দিলেন অর্থমন্ত্রী

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

ইউরোপ সফরে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

6

আজ থেকে সুন্দরবন প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু

7

অর্থের বিনিময়ে নরেন্দ্র মোদিকে হত্যার ছক, যুবক গ্রেপ্তার

8

লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ

9

বাংলাদেশে রোহিঙ্গা সংখ্যা প্রায় ১১.৮৯ লাখ

10

মার্কিন অভিযোগ ‘ভিত্তিহীন’ অপবাদ : উত্তর কোরিয়া

11

পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন শিক্ষক বিউটি রাণী

12

মেগা প্রকল্প হতে হবে সঠিক দামে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

13

শাবিপ্রবির বিজয়–২৪ হলে নতুন প্রভোস্ট নিয়োগ

14

ইরানকে অত্যাধুনিক ড্রোন ও মরণাস্ত্র সহায়তা দিচ্ছে রাশিয়া

15

যে কৌশলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

16

আরাফার ময়দানে খুতবা শেষে জোহর-আসরের নামাজ আদায়

17

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

18

মুক্তি অথবা মৃত্যু, আত্মসমর্পণ নয় : ইমরান খান

19

ইরানে গুপ্তচরসহ ২৪০ জনকে গ্রেপ্তার

20