ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় দম্পতি আটক

বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ভারতীয় দম্পতি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক ভারতীয় দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও একটি মোবাইলফোন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)।

বিজিবি সূত্রে জানা যায়, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের সহায়তায় যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে ২০১৫ সালে তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। পরে ভারতের হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগম লস্করকে তিনি বিয়ে করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, আটক দম্পতিকে থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই চলছে এবং বিজিবির পক্ষ থেকে এজাহার দায়েরের পর মামলার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল থেকেই কোডেক্স নিয়ন্ত্রণের সুযোগ

1

নারীর প্রতি কেন বিদ্বেষপূর্ণ ভাষা

2

জ্বালানির দাম দ্রুত না কমালে ‘বড় সমস্যার’ হুঁশিয়ারি ট্রাম্

3

বাংলাদেশ-তুরস্ক যৌথ কমিটি: নতুন সহযোগিতার সূচনা

4

যার অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ সই করলেন স্কালো

5

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্

6

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

7

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

8

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘বার্তা’

9

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

10

আমরা হরমুজের নিয়ন্ত্রণ নিচ্ছি:বললেন ট্রাম্প

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করল ফিফা

13

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ

14

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

15

আর্জেন্টিনায় আমি কখনো বর্ণবাদের শিকার হইনি, বললেন রামোস

16

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

17

ইরাকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই লামিনে ইয়ামাল

18

লালমনিরহাট সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক ডিজি সাব্বির

19

পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ শুরু

20