অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে রেফারির দায়িত্ব পেলেন যিনি

ছবি: সংগৃহীত



 এবারের বিশ্বকাপকে যেন সব কিছু ছাপিয়ে গেছে ‘রেফারিং বিতর্ক’। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করা রেফারিদের সিদ্ধান্তগুলো নিয়ে বেশি আলোচনা-সমালোচনা হয়েছে।


তাই তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ আসলেই দৃষ্টি থাকে কে পাচ্ছেন বাঁশির দায়িত্ব। 

আগামীকাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিতে কে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন তা নিয়ম অনুযায়ী একদিন আগে জানিয়েছে ফিফা। আটলান্টায় ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইসমায়েল এলফাত।

ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন ইসমায়েল। যুক্তরাষ্ট্রের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করবেন। ইসমায়েল সহকারী হিসেবে পাচ্ছেন দুই স্বদেশি রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনসন। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি এবং রিজার্ভ সহকারী রেফারি দানিয়েল বিনদোনি।

ইসমায়েল যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও জন্ম মরক্কোয়।

২০০১ সালে ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে যুক্তরাষ্ট্রে যান তিনি। তখন তার বয়স ছিল ১৮ বছর। ২০০৬ সালে ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে অস্টিনে বসবাস করছেন।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ পরিচালনা করেছেন ৪৪ বছর বয়সী ইসমায়েল। শুরুটা হয়েছিল নেদারল্যান্ডস-জাপানের গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে। ফিরতি ম্যাচও ছিল গ্রুপ পর্বের। তবে এবার প্রতিপক্ষ ছিল উরুগুয়ে-স্পেন। আর শেষ ম্যাচ ছিল শেষ ষোলোর। মেটলাইফ স্টেডিয়ামে সেদিন মুখোমুখি হয়েছিল ব্রাজিল-নরওয়ে। সব মিলিয়ে ৬ হলুদ কার্ড এবং ১ লাল কার্ড দেখিয়েছেন তিনি। 

রেফারিং ক্যারিয়ার বেশ দীর্ঘ ইসমায়েলের। ২০১২ সাল থেকে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ পরিচালনা করছেন তিনি। ২০২২ এমএলএস কাপের ফাইনালের দায়িত্বও পালন করার অভিজ্ঞতা আছে তার। সঙ্গে এ বছরই হওয়া ২০২৬ কনক্যাকাফ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের বাঁশিও তার হাতেই ছিল। মাঠে স্বচ্ছ ও নিরপেক্ষতার পরিচয় দেওয়ায় এমএলএসের বর্ষসেরা রেফারি হয়েছেন দুইবার। 

তবে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় জায়গা পান ২০১৬ সালে। ২০২২ সালে প্রথমবার বিশ্বকাপের দায়িত্ব পালন করেন। কাতার বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হওয়া ফ্রান্স-আর্জেন্টিনার ম্যাচে চতুর্থ রেফারি ছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকআউট পর্বের আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

1

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

2

সাংবাদিকতা না করেই ‘সম্পাদক’ হিরণ, শিক্ষিকা বিউটি রানীকে অপদ

3

ফকল্যান্ড দ্বীপ নিয়ে কেন আবার মুখোমুখি যুক্তরাজ্য-আর্জেন্টি

4

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু ১২ মে

5

ব্রাজিল-নরওয়ে মহারণ আজ বাংলাদেশ সময় রাত ২টায়

6

৫৬ বছরে অগ্রগতি হয়নি: মির্জা ফখরুল

7

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

8

হাম প্রাদুর্ভাব নিয়ে অন্তর্বর্তী সরকারকে একাধিক সতর্কতা দিয়ে

9

ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির

10

বিশ্বকাপে ব্রাজিলের উড়ন্ত শুরুর প্রত্যাশা

11

সংকট মোকাবেলায় ১০০ কোটি লিটার জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

12

বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া দলগুলো

13

১৮২ রানে থামলো নিউজিল্যান্ড

14

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা,কবে-কখন ম্যাচ

15

ব্রণ নিয়ে বিড়ম্বনা জেনে নিন কারণ ও সমাধান

16

ইরানের ১০ প্রদেশে বন্যা সতর্কতা, ভারী বর্ষণ ও ঝড়ের শঙ্কা

17

মেসির পায়ে বল থাকলে আমার হার্টবিট বেড়ে যায়

18

বিনিয়োগ ও জ্বালানিতে বাংলাদেশে আগ্রহী জার্মানি

19

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত

20